করোনায় চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকার সহ-সভাপতি মাসুদ সিরাজীর মাতৃবিয়োগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: মহামারী করোনায় মা হারালেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ এবং চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকা ইনকের সহ-সভাপতি ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মাসুদ এইচ. সিরাজী। বাংলাদেশ সময় ২৩ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম শহরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মা ছেনোয়ারা বেগম (৭৫) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, সম্প্রতি মাসুদ এইচ, সিরাজীর মা ছেনোয়ারা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম শহরের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ মার্চ সন্ধ্যা ৬টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি মাসুদ সিরাজীসহ ছয় ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
২৩ মার্চ রাতে চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহপুর গ্রামে নিজ পারিবারীক কবরস্থানে ছেনোয়ারা বেগমকে দাফন করা হয়।
মায়ের মৃত্যুর একদিন আগে ফেসবুকে মাসুদ এইচ. সিরাজী লেখেন, ‘কতদিন মায়ের সঙ্গে কথা হয় না। প্রত্যেক দিন রাতে মা ঘুমানোর আগে আমার ফোনের অপেক্ষায় থাকতেন। আমার সাথে কথা বলার পর মা ঘুমাতেন। আমিও কথা বলার পর আমার দিন শুরু করতাম। আজ প্রায় ১০ দিন মায়ের জীবন সংকটাপন্ন। একা একা জীবনের সঙ্গে যুদ্ধ করে যাচ্ছেন। আমরা ৯ ভাই-বোনের কেউই মায়ের এই কঠিন যুদ্ধে সহযোগী হতে পারছি না। আল্লাহ তুমি আমার মা’কে আমাদের মাঝে ফিরিয়ে দাও, আল্লাহ তুমি আমরা ভাই বোনদেরকে এতিম করো না। মাকে হারানোর বেদনা সইবার ক্ষমতা আমার নেই। আল্লাহ আমার মাকে নেকী হায়াত দান করো।’
২৩ মার্চ মঙ্গলবার ফেসবুকের মাধ্যমে মায়ের চিরবিদায়ের কথা জানান মাসুদ এইচ. সিরাজী। তিনি আরো লেখেন, জীবন যুদ্ধে মা পরাজিত হয়েছেন। আমি, আমরা মাকে বাঁচাতে পারলাম না। মা এই জীবনের মায়া ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes