Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

করোনায় নিউইয়র্কের বিশিষ্ট দন্ত চিকিৎসক ডা. মেসের আহমেদের ইন্তেকাল (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: January 19, 2021 | 12:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান বিশিষ্ট দন্ত চিকিৎসক এবং বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন অব ইউএসএ’র সভাপতি ডা. মেসের আহমেদ, ডিডিএস, পিএইচডি, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। গত ১৮ জানুয়ারী সোমবার রাতে নর্থশোর হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিলো ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং দুই কন্যা সহ বহু আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। কমিউনিটির পরিচিত মুখ ডা. মেসের আহমেদের মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি নিউইয়র্কে লং আইল্যান্ডে বসবাস করছিলেন। তার দেশের বাড়ি বরিশাল জেলার মেহেনদীগঞ্জ উপজেলার চানপুর গ্রামে।
জানা গেছে, ডা. মেসের আহমেদ কৃতিত্বের সাথে ঢাকা ডেন্টাল কলেজ থেকে ডেন্টাল ডিগ্রী নেয়ার পর রাশিয়ার থার্ড ডেন্টাল ইউনিভাসিটি থেকে পিএইচডি করেন। রাশিয়ায় লেখাপড়া শেষে আশির দশকের শেষদিকে যুক্তরাষ্ট্রে আসেন। এখানে ডিডিএস সম্পন্ন করে তিনি জ্যাকসন হাইটস ও ব্রঙ্কসে প্রাকটিস করেন।
ডা. মেসের নিউইয়র্কের এস্টোরিয়া ও জ্যাকসন হাইটসে বসবাস করার পর লং আইল্যান্ডে বাড়ী ক্রয় করে সেখানে স্থায়ীভাবে নিবাস গড়েছিলেন।
ব্যক্তিগত জীবনে ডা. মেসের আহমেদ সংস্কৃতিমনা ও ধার্মিক ছিলেন। কবি হিসেবেও তার সুখ্যাতি রয়েছে। তার গানের সিডিও প্রকাশিত হয়েছে। নিউইয়র্কের অন্যতম সাংস্কৃতিক সংগঠন সুর ও ছন্দ সহ বিভিন্ন সংগঠনের পৃষ্টপোষকও ছিলেন। তিনি ব্রঙ্কসে একটি বড় মসজিদ প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছিলেন এবং জ্যামাইকা মুসলিম সেন্টারেরও সক্রিয় সদস্য ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV