করোনায় নিউইয়র্কে ৩ বাংলাদেশীর মৃত্যু : আক্রান্ত দুই চিকিৎসকসহ শতাধিক প্রবাসী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস, নিউইয়র্ক : দুই মহিলাসহ নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। দুই চিকিৎসকসহ শতাধিক প্রবাসীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের স্বজন এবং কমিটি নেতৃবৃন্দ জানিয়েছেন এ তথ্য। ২৩ মার্চ সোমবার সন্ধ্যায় জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন মুন্সিগঞ্জের সন্তান আমিনা ইন্দ্রালিব তৃষা হাওলাদার (৩৭)। বেশকদিন থেকেই হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল তাকে। ১১, ৮ এবং ৩ বছর বয়েসী তিন সন্তানসহ স্বামী রেখে গেছেন তৃষা।
তৃষার আত্মীয় এবং ‘সাউথ এশিয়ান ফান্ড ফর এডুকেশন এ্যান্ড স্কলারশিপ’ নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান নির্বাহী মাজেদা এ উদ্দিন জানান, স্বামী বোরহান হাওলাদার এবং ৩ সন্তানসহ মাত্র দু’বছর আগে তৃষা জাপান থেকে নিউইয়র্কে এসেছিলেন। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শাসন গা গ্রামের সন্তান তৃষা জ্যামাইকায় একটি দোকানে হিজাব বিক্রি করতেন।
অপরদিকে, ২৪ মার্চ মঙ্গলবার সকাল ৯টায় আব্দুল বাতেন নামক ৬০ বছর বয়েসী আরেক বাংলাদেশী কুইন্সেরই এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হবার পর শ্বাসনালী ফেটে গিয়েছিল বলে পরিবারের সদস্যরা জানান। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায়। তার পরিবারের সকল সদস্য একই ভাইরাসে আক্রান্ত বলে এ সংবাদদাতাকে জানিয়েছেন বৃহত্তর নোয়াখালী জেলা সোসাইটির সেক্রেটারি জাহিদ মিন্টু। মিন্টু উল্লেখ করেন, বাতেনের লাশ দাফনের জন্যে আমরা কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় রয়েছি। অপরদিকে, তৃষার লাশ দাফনের ব্যাপারে ২৪ ঘন্টা পরও কর্তৃপক্ষের অনুমতি মেলেনি বলে জানিয়েছেন মাজেদা এ উদ্দিন।
ব্ৰুকলিনের ব্রুকডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার সন্তান রোহেনা আকতার। তার এক ভাগ্নেও চিকিৎসাধীন ছিলেন। তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেও রোহেনা (৪৩) বাঁচতে পারলেন না। ২৪ মার্চ দুপুরে তার মৃত্যু হয়েছে। স্বামী-২ সন্তানসহ নিউইয়র্ক সিটির ব্ৰুকলীনের ইউক্লিড এভিনিউতে বাস করতেন তিনি-জানান কসবা সোসাইটির নেতা কামাল ভ’ইয়া ।
যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কাজী আজম ২৪ মার্চ এ সংবাদদাতাকে জানান, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেক আকন্দ করোনায় আক্রান্ত হয়ে ব্ৰুকলীনে ব্ৰুকডেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খালেকের পুত্র চিকিৎসা নিচ্ছেন জ্যামাইকা হাসপাতালে। কাজী আজম আরো জানান, ব্ৰুকডেল হাসপাতালের চিকিৎসক এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মজিবর রহমান মজুমদার বর্তমানে ‘কোয়ারেন্টাইনে’ রয়েছেন নিজ বাসায়। রোগীর খেদমত করতে গিয়ে নিজেও আক্রান্ত হয়েছেন। একইভাবে ডা. আতাউল ওসমানী নামক আরেকজন বাংলাদেশী চিকিৎসক কোয়ারেন্টাইনে রয়েছেন বলে কমিউনিটি নেতৃবৃন্দ জানিয়েছেন।
নিউইয়র্ক সিটির ব্ৰুকলীন, কুইন্স, ব্রঙ্কস, ম্যানহাটানের বিভিন্ন হাসপাতালে শতাধিক বাংলাদেশী চিকিৎসাধীন রয়েছেন। সকলের জন্যে প্রবাসীদের দোয়া চেয়েছেন বিএনপি নেতা কাজী আজম। উল্লেখ্য, এই সিটির বিভিন্ন হাসপাতালে ২৪ মার্চ সকাল ১১টা পর্যন্ত মোট ১৪ হাজার ৭৭৬ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে বলে সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো জানিয়েছেন। অপরদিকে, নিউইয়র্ক অঙ্গরাজ্যে এ রোগীর সংখ্যা হচ্ছে ২৫৬৬৫। দিন যত যাচ্ছে এর প্রকোপও বাড়ছে। এর ফলে প্রবাসীরাও এক ধরনের বন্দি-জীবন যাপনে বাধ্য হচ্ছেন।
এদিকে, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা এবং নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা করোনা পরিস্থিতিতে প্রবাসীদের খোঁজ-খবর রাখছেন। সকলকে সতর্কতা অবলম্বন এবং কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী বিশেষ জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাবার পরামর্শ দিয়েছেন। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests