করোনায় নিউইয়র্ক সিটি পুলিশের ট্রাফিক সুপারভাইজার বাংলাদেশি জিয়াউল’র ইন্তেকাল
ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) ট্রাফিক বিভাগে কর্মরত চাঁদপুরের কৃতী সন্তান জিয়াউল আহছান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নিউইয়র্ক সিটির ট্রাফিক বিভাগের সুপারভাইজারের দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে আহসান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জিয়াউল আহছান চাঁদপুরের ভাষাসৈনিক মরহুম অ্যাডভোকেট এ এফ এম ফজলুল হকের পঞ্চম পুত্র। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জিয়াউল আহছানের ভাই সুফিয়ান আহসান।
সুফিয়ান আহসান জানান, জিয়াউল আাহছান করোনায় আক্রান্ত হয়ে ২ এপ্রিল থেকে নিউইয়র্কের আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৬ এপ্রিল রবিবার তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৯ বছর। এনিয়ে যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহের ব্যবধানে দুইজন বাংলাদেশি এনওয়াইপিডি’র কর্মকর্তার করোনায় মৃত্যু হয়েছে।
জিয়াউল আহসান চাঁদপুর গনি মডেল হাইস্কুলের এসএসসি ৮৫ ব্যাচের ছাত্র ছিলেন। চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাসের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে তিনি আমেরিকায় পাড়ি দেন। নিউইয়র্কে তিনি স্থায়ীভাবে বসবাস করা অবস্থায় সরকারি চাকরিতে যোগদান করেন।
মোঃ আহসান নিউইয়র্কে প্রাক্তন ট্যাক্সি এন্ড লিমোজিন কমিশনের (টিএলসি) পুলিশ বিভাগের ইন্সপেক্টর, মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটির (এমটিএ) কাস্টমার এসিস্টেন্স রিপ্রেজেন্টিভ হিসেবেও দায়িত্ব পালন করেন।
এদিকে বাংলাদেশ-আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) আহসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক শোকবার্তায় বিদেহী আত্মার মাগফেরাত কামনা, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests