করোনায় মৃত্যুবরণকারী যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ সহ যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের স্মরণে বিশেষ দোয়া-মাহফিল (ভিডিও)
https://www.facebook.com/USANewsNY/videos/251250116447145
ইউএসএনিউজঅনলাইন.কম : করোনায় মৃত্যুবরণকারী যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাকির আজাদ সহ ১৪ নেতা স্মরণে ১২ জুলাই সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে বিশেষ এক দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের এই মাহফিলে তাদের আত্মার মাগফেরাত কামনা সহ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল পাশা বাবুল সকলকে স্বাগত জানিয়ে বিশেষ এই মাহফিল পরিচালনার জন্যে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদি ফোরামের তিন নেতাকে অনুরোধ জানান। এরা হলেন আনোয়ারুল ইসলাম, নিয়াজ আহমেদ জুয়েল এবং শামসুল ইসলাম মজনু। মিলাদ মাহফিল পরিচালনা করেন সানিসাইড মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আল রশীদ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করে বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট সকলকে মৃত্যুর অনিবার্যতার কথা স্মরণ করিয়ে দেন। এ থেকে কারোরই রেহাই নেই। কেউ আগে যাবে, কেউ পরে। করোনা মহামারিতে এই নিউইয়র্কে ১৪ সহকর্মীও সহ আমরা বহু পরিচিতজনকে হারিয়েছি। মরহুম বাকির আজাদকে নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ, কামাল সাইদ মোহন, মোহাম্মদ নওশেদ হোসেন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।

মরহুম আজাদ বাকিরের ১ম মৃত্যু বার্ষিকীর এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক সঙ্গীত শিল্পী বেবী নাজনীন, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ, বিএনপির সিনিয়র নেতা কামাল সাইদ মোহন, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলেমান ভূঁইয়া, মঞ্জুর আহমেদ চৌধুরী, এডভোকেট জামাল আহমেদ জনি, আনোয়ার হোসেন, নিয়াজ আহমেদ জুয়েল, এমদাদুল হক কামাল, মুক্তিযুদ্ধা বাবর উদ্দিন, আবুল কাশেম, সাবেক সহ-সভাপতি সামসুল ইসলাম মজনু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আজম, সৈয়দুল হক, ফিরোজ আহমেদ, ভিপি জহিরুল ইসলাম মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, বিএনপি নেতা ফারুক হোসেন, মহিলা সম্পাদিকা সৈয়দা মাহামুদা শিরীন, নিউইয়র্ক ষ্টেট বিএনপির সভাপতি মাওলানা উলিউল্লাহ মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, দেওয়ান কাউসার, মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, সাধারণ সম্পাদক সুরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, যুবদলের কেন্দ্রীয় নেতা আব্দুল বাতিন, মাহাফুজুল মাওলা নান্নু, বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মইনুল উদ্দিন মাহাবুব, মোঃ নওশাদ হোসেন, খলকুর রহমান, কোকো পরিষদের সভাপতি শাহাদাত হোসেন রাজু, ব্রুকলিন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সোরয়ারদী, গোলাম মোহাম্মদ, জাকির হাওলাদার, পারভেজ সাজ্জাদ, জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় নেতা নেতা আমিনুল ইসলাম চৌধুরী, সিরাজুল ইসলাম খান, ডাঃ জাহিদ দেওয়ান, মোঃ খলকুর রহমান, এম এ বাসিত রহমান, বদরুল হক আজাদ, তারেক মুক্তি পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ, ইউসুফ আলী, রাফায়েল তালুকদার, রফিক উদ্দিন, রফিকুল ইসলাম ডালিম, সোহরাব হোসেন,

মাইনুল হাসান মুহিত, নাজমুল হাসান বাবু, ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন, মোঃ জামাল হক, লং আইল্যান্ড বিএনপির সভাপতি মিয়া আলম পাখী, সাধারণ সম্পাদক সৈয়দ মুরাদুল হাসান রিয়াজ, রিয়াজ মাহমুদ, আবুল কাশেম, ফারুক হোসেন মজুমদার, এমদাদুল হক কামাল, গোলাম মাহমুদ, বদরুল হক আজাদ, শামীম আহমেদ, সোহরাব হোসেন, আনোয়ার হোসেন, সোয়েব আহমেদ, মোহাম্মদ মুহিদ, সিদ্দিক হোসেন রুবেল প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মৃত্যুবরণকারী সকলের জন্যে বিশেষ দোয়া ও তবারুক বিতরণ করা হয়।

উল্লেখ্য, করোনাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গত এক বছরে মৃত্যুবরণকারীরা হলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক খায়ের, আনোয়ারুল ইসলাম বাচ্চু এবং কবি শরাফত সিদ্দিকী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ বাকির, সাব্বির আহমেদ এবং গিয়াস মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী শাহ আলম ভূইয়া, সদস্য সর্দার মোশারফ হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সদস্য ও যুক্তরাষ্ট্র জাসাসের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক তানভির হাসান প্রিন্স, মহিলা দলের নেত্রী রাশেদা ইসলাম মুন, জিয়া পরিষদের সাবেক সভাপতি হাজি আমিরুল হক এবং ব্রুকলীন বিএনপির সহ-সভাপতি আবুল হাসেম ভাইয়া।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি