করোনায় যুক্তরাষ্ট্রের আরিজোনায় ২ এবং টেক্সাসে ১ বাংলাদেশীর মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের আরিজোনা স্টেটে দুই প্রবাসী এবং টেক্সাসের হিউস্টনে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এই প্রথম আরিজোনা স্টেটে করোনায় দুই প্রবাসীর মৃত্যু হলো। এর আগে করোনা মহামারীতে সারা যুক্তরাষ্ট্রে আড়াই শতাধিক প্রবাসীর মৃত্যু হয়েছে।
ফোবানার সাবেক চেয়ারম্যান ও আরিজোনার ফিনিক্স কমিউনিটির নেতা মাহাবুব রেজা রহিম জানান, ৩১ জুলাই শুক্রবার মনোয়ারা বেগম (৬৪) নামক একজন প্রবাসী ফিনিক্সে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আগে থেকেই জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। এর আগে ৩ সপ্তাহ টেম্পী হাসপাতালের আইসিইউতে থাকার পর গত মঙ্গলবার ফিনিক্স কমিউনিটির প্রিয় সংগঠক শামসুল আলম (৬০) মারা গেছেন। স্থানীয় মুসলিম গোরস্থানে উভয়কে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে ২৫ জুলাই ভোররাতে টেক্সাসে ইন্তেকাল করেছেন ফাস্টফুড চেইন রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ এস আলম টিটো (৬২)। করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন টেক্সাস স্টেটের হিউস্টন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। স্ত্রী এবং ১৫ বছর বয়েসী এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধব রেখে গেছেন তিনি। সমাজকর্মে বিশেষভাবে খ্যাতি অর্জনকারি টিটোর মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা মরহুমের পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, চট্টগ্রামের সন্তান মোহাম্মদ এস আলম টিটো ৪০ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ইউনিভার্সিটি অব হিউস্টন থেকে তিনি উচ্চতর ডিগ্রি নেন। তার প্রতিষ্ঠিত রেস্টুরেন্টগুলো হচ্ছে রেড রুস্টার, লুইজিয়ানা ফ্রাইড চিকেন এবং পাপা জন পিজ্জা। করোনা সংক্রমণ শুরুর দিকে টিটো হিউস্টনে অনেকের বাসায় খাদ্য-সামগ্রি পৌঁছে দেন। হিউস্টনে ‘বাংলাদেশ সেন্টার’ প্রতিষ্ঠায়ও তার অবদান স্মরণীয় হয়ে রয়েছে। টিটোর আক্রান্ত হবার সংবাদ জেনে সিএনএন হাসপাতালে গিয়ে সাক্ষাতকার নিয়েছে তার।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity