Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

করোনা তান্ডবে নিউইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং ফার্মেসীর প্রসংশনীয় কমিউনিটি সেবা

অনলাইন ডেস্ক পঠিত: 52 বার

প্রকাশিত: April 16, 2020 | 2:24 PM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টার্লিং ফার্মেসী মানব সেবায় অনন্য ভূমিকা রেখে চলেছে। করোনা তান্ডবের মধ্যেও সিটির আইন মেনে অবিরাম সেবা দিয়ে যাচ্ছে স্টার্লিং ফার্মেসী।
স্টার্লিং ফার্মেসীর পরিচালক মোহাম্মদ আলী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, করোনা তান্ডবে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার প্রায় সব প্রতিষ্ঠান বন্ধ কিংবা আংশিক বন্ধ থাকলেও সিটির আইন মেনে অবিরাম সেবা দিয়ে যাচ্ছে স্টার্লিং ফার্মেসী।

মোহাম্মদ আলী তাদের ফার্মেসী টীমকে কভিডযোদ্ধা হিসেবে অভিহিত করে ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, মহামারী করোনাভাইরাস তান্ডবে যখন অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীরা ভয়ে কাজ ছেড়ে বাসায় চলে গেছেন তখন তাদের ফার্মেসী টীম ভয়কে জয় করে নিরলস সেবা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, মহামারী করোনাভাইরাস তান্ডকালীন ফার্মেসী কর্মীরা কাজ ছেড়ে আনএমপ্লয়মেন্ট নেয়ার লোভনীয় সুযোগ না নিয়ে কমিউনিটির সেবায় নিজকে নিবেদিত রেখেছেন।

স্টার্লিং ফার্মেসীর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও ওয়াহিদ চৌধুরী জাকি স্টার্লিং ফার্মেসীর বিভিন্ন কার্যক্রম তুলে ধরে ইউএসএনিউজঅনলাইন.কমকে বলেন, স্টার্লিং ফার্মেসী সৎ উপায়ে ব্যবসা করার মানসিকতা নিয়ে যাত্রা শুরু করেছে। কমিউনিটির সেবার ব্রত নিয়ে স্টার্লিং ফার্মেসী কাজ করে যাচ্ছে। তিনি বলেন, স্টার্লিং ফার্মেসীর মাধ্যমে আমরা কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছি। ফার্মেসীর প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা ব্যবসা নয়, সেবাকে প্রাধান্য দিচ্ছি। তাই আল্লাহর অশেষ মেহেরবানী ও কমিউনিটির সহযোগিতায় স্বল্প সময়ে স্টার্লিং ফার্মেসী অনেক দুর এগিয়েছে।
হালাল উপায়ে ব্যবসা পরিচালনা ও কমিউনিটির সেবা করার প্রত্যয় পুন:ব্যক্ত করে ওয়াহিদ চৌধুরী জাকি বলেন, স্টার্লিং ফার্মেসী বাংলাদেশী প্রতিষ্ঠান। মহামারী করোনাভাইরাস তান্ডবেও স্টার্লিং ফার্মেসী তাদের সেবা অব্যাহত রেখেছে। তিনি বলেন, এ প্রতিষ্ঠান যা ইনকাম করবে তার একটা বেনিফিট কমিউনিটিও পাবে। তিনি দেশীয় প্রতিষ্ঠান হিসেবে সকলকে স্টার্লিং ফার্মেসীর সেবা গ্রহনের আহবান জানান।

ফার্মেসীর পরিচালক মোহাম্মদ আলী ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, সিটির নিয়ম মেনে গ্রাহকদের প্রতিদিন পূর্বের ন্যায় ফার্মেসী সেবা প্রদান করা হচ্ছে। তবে মহামারীকালীন পূর্বের সময়সীমা থেকে শুধুমাত্র দুই ঘন্টা আগে ফার্মেসী বন্ধ করা হয়।
ফার্মেসী সম্পর্কীত যোগাযোগের ফোন নাম্বার হচ্ছে : ৭১৮-৬৮৪-৬৮৮০ এবং ২৬৭-৩৪২-১৪৮১।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV