করোনা তান্ডব : নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশী সাইম মোনতাকিম মারা যাননি
সায়েদা শাহনূর, নিউইয়র্ক : সাইম মোনতাকিম.মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন অনেকদিন থেকে। হটাৎ দু’একদিন ধরে উনার ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ও নিউজ পোর্টালে ভাইরাল হচ্ছে রতন চৌধুরী নামে। কেনই বা তা হচ্ছে জানতে চান আপনারা নিশ্চয়ই!! মূল ঘটনা: সাইম মোনতাকিম দিন চারেক আগে উনার ফেইসবুকে একটি পোস্ট শেয়ার করেন।যে পোস্টটিতে নিউইয়র্কে কোবিড 19 এ আক্রান্ত হয়ে এক ফ্যামিলির গৃহকর্তার মৃত্যুর একটি মর্মস্পর্শী বিবরণ ছিল। ওই পোস্ট এ মৃত্যুবরণকারী ওই ভদ্র লোকের নাম ছিল রতন চৌধুরী এবং মৃত ব্যাক্তির স্ত্রীর নাম সুজাতা চৌধুরী। সাইম মোনতাকিম এই পোস্টটি ঊনার ফেইসবুক পেজে দেয়ার সাথে সাথেই পূর্বপশ্চিম বিডি নামক একটি পোর্টাল পোস্টটি কপি করে ও তাদের পোর্টাল এ প্রচার করে এবং পোস্টটি সাইম মোনতাকিম এর ফেইসবুক প্রোফাইল থেকে নেওয়া হয়েছে বলে লিখেও দেয়। পোস্টটির রচয়িতার পরিচয় দেয়ার জন্য পূর্বপশ্চিম বিডি সাইম মোন্তাকিমের প্রোফাইল পিকচার দিয়ে দেয়. “একরুমে স্বামীর ( রতন চৌধুরী ) মৃতদেহ ও অন্যরুমে তিনজনের নিঃশব্দ অপেক্ষা” এই শিরোনামে ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করে পোস্টটি পূর্বপশ্চিম এর পাঠকদের কাছে. বাংলাদেশ তথা অনেক দেশের বাংলা পোর্টাল গুলো অনুসন্ধান ছাড়াই পোস্টটি পূর্বপশ্চিম থেকে দ্রুত কপি পেস্ট করে সাইম মোনতাকিমের ছবি সহ প্রচার করতে থাকে. ঘটনার মর্মস্পর্শী বিবরণের জন্য পোস্টটি অতি দ্রুত ভাইরাল হয়ে যায় সাইম মোন্তাকিমের ছবি সহ. পাঠক ভাবতে শুরু করে সাইম মোন্তাকিমের ছবিই মৃত রতন চৌধুরী. ভিক্টিম এর ছবি না থাকায় নিউজ পোর্টাল গুলোও না বুঝেই সাইম মোনতাকিম এর ছবিকেই মৃত রতন চৌধুরী ভাবতে শুরু করে. কপি পেস্ট সাংবাদিকতার জন্য সাইম মোনতাকিমই হয়ে যান রতন চৌধুরী.
আমি সাইম মোনতাকিমকে চিনি অনেক দিন নয় অনেক বছর ধরে.পেশাগত কারণেই আমাদের পরিচয় ও এখন আমারা খুব কাছের বন্ধু. আমি নিজে পোস্টটি যখন দেখি একটি পোর্টালে উনার ছবিসহ আমি খুব অবাক ও ভীত হয়ে পড়ি.যাকে একটু আগেই ফেইসবুকে এক্টিভ দেখলাম সে কেমন করে মৃত হয়.ফোনে যোগাযোগ করার চেষ্টা করি ও একসময় পেয়ে যাই.বন্ধুর সাথে কিছুক্ষন কথা বলে নিজেকে আস্বস্ত করি.
মিডিয়া প্রফেশনাল হিসেবে আমি জানি আমাদের দেশের বেশিরভাগ সাংবাদিকরা অনেক সতর্কতার সাথে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন. কিন্তু হাতেগুনা কিছু মানুষের দায়িত্বহীনতার জন্য সাইম মোনতাকিম রতন চৌধুরী হয়ে যান অথবা জীবিত ব্যক্তি মৃত হয়ে যান. দায়িত্ব পালনে একটু সতর্ক হলেই কিন্তু আমরা এরকম ভূল এড়িয়ে চলতে পারি.।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests