Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

করোনা ভাইরাসের মহামারি এ বছরে আরো ভয়াবহ হবে- বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: May 15, 2021 | 1:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইর্য়ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরোস আধানম ঘেব্রেয়েসাস করোনা ভাইরাস নিয়ে আরো ভয়াবহ সতর্কবাণী দিলেন। তিনি বলেছেন, প্রথম বছরের চেয়ে দ্বিতীয় বছরে অর্থাৎ এ বছরে করোনা ভাইরাসের মহামারি আরো ভয়াবহ হবে। শুক্রবার তিনি এ কথা বলেছেন বলে খবর দিয়েছে অনলাইন বিজনেস স্ট্যান্ডার্ড। তিনি বলেন, আমরা এই মহামারির দ্বিতীয় বর্ষে রয়েছি। এ বছরটি আগের বছরের তুলনায় অধিক ভয়াবহ হবে। জানুয়ারিতে আমি অধিক বিপর্যয়ের কথা জোর দিয়ে বলেছিলাম। এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, দুর্ভাগ্য হলো এ ঘটনা আমরা এখন প্রত্যক্ষ করছি। ধনী অল্প কিছু দেশ করোনা ভাইরাসের টিকার সবচেয়ে বড় অংশ কিনে নিয়ে
এখন তারা টিকা দিচ্ছে যে গ্রুপের মানুষের ঝুঁকি কম, তাদেরকে। সংবাদ সম্মেলনে তিনি এসব দেশকে অনুরোধ করেন বাচ্চাদের টিকা দেয়া বন্ধ করে তা গরিব দেশগুলোকে দান করতে। টেডরোস আধানম ঘেব্রেয়েসাস বলেন, আমি জানি কেন কিছু দেশ তাদের ছেলেমেয়েদের এবং কিশোরদের টিকা দিচ্ছে। কিন্তু ঠিক এই মুহূর্তে এসব দেশের উচিত এসব টিকা কোভ্যাক্স কার্যক্রমে দান করার জন্য বিবেচনা করা। কারণ, নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের দেশগুলোতে টিকার সরবরাহ পর্যাপ্ত নয়। ফলে সেখানে স্বাস্থ্যকর্মীদেরকেই টিকা দেয়া যাচ্ছে না। হাসপাতাল ভরে যাচ্ছে রোগীতে। তাদের জরুরিভিত্তিতে জীবনরক্ষাকারী সামগ্রী প্রয়োজন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV