Friday, 23 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

করোনা ভাইরাসে বৃহত্তর ওয়াশিংটনের ভার্জিনিয়ায় প্রথম বাংলাদেশী মুজাহিদুর রহমানের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: April 12, 2020 | 10:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র : বৃহত্তর ওয়াশিংটনের ভার্জিনিয়ায় বাংলাদেশী মুজাহিদুর রহমান (৭০) নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেইন। করোনাভাইরাসে মুজাহিদুর রহমানের মৃত্যু বৃহত্তর ওয়াশিংটনে প্রথম বাংলাদেশীর মৃত্যু। খবরে জানা যায়, ভার্জিনিয়ার উডব্রীজে বসবাসকারী মুজাহিদুর রহমানের স্ত্রী প্রথমে করোনা ভাইরাসে আক্রান্ত হলে তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে তাকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে বাসায় হোম কোয়ারিন্টিনে পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সুস্থ্য হয়ে উঠলেও আক্রান্ত হন তার স্বামী মুজাহিদুর রহমান সহ পরিবারের আরো ৫ জন।

গত শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত মুজাহিদুর রহমানের অবস্থার অবনতি হলে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। এই মৃত্যুর সংবাদে ইতিমধ্যেই বাংলাদেশী কমিউনিটিতে আংতক শুরু হয়েছে।

মুজাহিদুর রহমানের এক নিকটাত্মীয় জানান, এই রোগ এত খারাপ যে, এই দু:সময়ে কেউ তার পাশে গিয়ে দাঁড়াতে পারছেনা। অনুমতি মিলছেনা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। মুজাহিদুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ