করোনা মহামারি অবসানে সারা বিশ্বকে টিকা দিন : ডাভোসে জাতিসংঘ মহাসচিব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সোমবার ভার্চুয়ালী আয়োজিত ডাভোস ফোরামের সম্মেলনে অংশ গ্রহণকারি সকলকে বলেছেন, মহামারি করোনা ভাইরাসের অবসান নিশ্চিত করতে বিশ্বে সকলকে অবশ্যই কোভিড-১৯ বিরুদ্ধে টিকা দিতে হবে। খবর এএফপি’র।
এ মহামারি করোনা ভাইরাসের কারণে দ্বিতীয় বছরের মতো অনলাইনে রাজনৈতিক ও কর্পোরেট পাওয়ার নেতাদের এ সম্মেলন হচ্ছে। এদিকে বিশ্বব্যাপী এ ভাইরাস উপশমের কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
জাতিসংঘ মহাসচিব বলেন, ‘বিগত দুই বছরে এটা প্রমাণিত হয়েছে যে আমরা কোন এক জনকে পেছনে ফেললে, আমরা সকলকে পেছনে ফেলছি।’
তিনি আরো বলেন, ‘যদি আমরা প্রত্যেক ব্যক্তিকে টিকা দিতে ব্যর্থ হই, তাহলে আমরা করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট আবির্ভাবের সুযোগ করে দিচ্ছি যা বিভিন্ন সীমান্তে ছড়িয়ে পড়ছে এবং তা প্রাত্যহিক জীবন ও দেশের অর্থনৈতিক অবস্থাকে চরম হুমকির মুখে ঠেলে দিচ্ছে।’
গুতেরেস বলেন, সমতা ও নিরপেক্ষতা বজায় রেখে আন্তর্জাতিক সম্প্রদায়ের এ মহামারি মোকাবেলা করা প্রয়োজন।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২১ সালের শেষ নাগাদ পৃথিবীর ৪০ শতাংশ এবং ২০২২ সালের মাঝামাঝি নাগাদ ৭০ শতাংশ মানুষকে টিকা দেয়ার ব্যাপারে গত শরৎকালেই একটি কর্ম কৌশল প্রকাশ করেছে।
গুতেরেস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে বলেন,‘আমরা কোথাও এই লক্ষ্যের কাছে যেতে পারিনি।’
তিনি বলেন, ‘উন্নত দেশগুলোতে টিকাদানের হার আফ্রিকার দেশগুলোর চেয়ে সাত গুণ বেশি। এটা লজ্জাজনক। আমাদের ভ্যাকসিন সমতা রক্ষা করা প্রয়োজন।’ বাসস
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের