Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

করোনা মহামারি: মিশিগান-বিএডিসি’র ৮৬ পরিবারের মাঝে ১ মাসের খাদ্য-সামগ্রি বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: April 25, 2020 | 1:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, মিশিগান: মিশিগান বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক ককাস (এমআই-বিএডিসি) এর উদ্যোগে গত ২১ এপ্রিল মঙ্গলবার হ্যামট্রামিক, ডেট্রয়েট, ওয়ারেন, শেলবি টাউনশিপ এবং লানসিং শহরে মোট ৮৬ টি পরিবারের (৪০০ জনের অধিক) মাঝে ১ মাসের খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা দেওয়া পরিবারগুলি অধিকাংশ নতুন অভিবাসী এবং শরণার্থী। তাদের মধ্যে অনেকে আছেন চাকরি ছাড়া এমনকি গাড়ি বা কোন স্বাস্থ্য বীমাও নেই। তারা সরকারি সহযোগিতা যেমন বেকারত্ব ভাতা এবং ফুড স্ট্যাম্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। অনেক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শারীরিকভাবে অচল। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিপদে পড়ে যাওয়া এসব পরিবারের তথ্য সংগ্রহ করে তাদের পাশে এসে দাঁড়ায় মিশিগান আমেরিকান ডেমোক্রেটিক ককাস।

পাশাপাশি বেশ কয়েকটি বাংলাদেশী আমেরিকান, আফ্রিকান আমেরিকান, হোয়াইট আমেরিকান, রোহিঙ্গা এবং সিরিয়ান পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়। প্রত্যেক পরিবারের মাঝে ৫০ পাউন্ড চাল, ২৫ পাউন্ড ময়দা, ১ জার রান্না তেল, মসুর ডাল টাইপ ১, ৮ পাউন্ড, মসুর ডাল টাইপ -২, ৮ পাউন্ড, ১০ পাউন্ড পেঁয়াজ, নিডো মিল্ক পাউডার, চিনি, লবণ, বেসন, খেজুর ১ ব্যাগ করে বিতরণ করা হয়। এছাড়া রান্নার বিভিন্ন উপকরণ ও ফেস মাস্ক দেওয়া হয়। আলামিন গ্রোসারি এবং জমির গ্রোসারি থেকে সংগ্রহ করা খাদ্য সামগ্রী গুলো এম আই -বিএডিসি নেতাদের তত্ত্বাবধানে পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়।

ফুড বাস্কেট ডিস্ট্রিবিউশনের সার্বিক দায়িত্বে ছিলেন বিএডিসির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট ড. নাজমুল হাসান শাহীন ও বিএডিসির বর্তমান প্রেসিডেন্ট মুহিত মাহমুদ। সার্বিক সহযোগীতায় ছিলেন বিএডিসির সেক্রেটারী জিয়া হক, বিএডিসি ১৩ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট কমিটি চেয়ারম্যান গিয়াস তালুকদার, বিএডিসি ১৪ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট কমিটি চেয়ারম্যান রেজাউল চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট কাউসার দেওয়ান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সোলায়মান, ভাইস প্রেসিডেন্ট আজিজ চৌধুরী, বিএডিসির জয়েন্ট সেক্রেটারী ও হ্যামট্রামিক সিটি কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, সেক্রেটারী ফর স্মল বিজনেস এফেয়ার্স আবুল আজাদ, সেক্রেটারী ফর ইয়ুথ এফেয়ার্স জিয়াউদ্দিন জয়, বিএডিসির জয়েন্ট সেক্রেটারী মঞ্জুরুল করিম তুহিন, কমিউনিটি নেতা কামরুজ্জামান প্রমুখ।

এছাড়া ফান্ড রেইজিং কমিটির দায়িত্বে ছিলেন ড. নাজমুল হাসান (শাহীন), ড. মো: আজিম, রিপা হক, ড. জাকিরুল হক, আরিফ মাহমুদ, মুহিত মাহমুদ, সাদেক সুমন, সোলায়মান বাহার, মনির জামান, আহম্মেদ খান জামি, সালমা সাইফ প্রমুখ। উল্লেখ্য এমআই-বিএডিসি গত ২২ শে এপ্রিল বুধবার বাসমাহ এবং এমএমএসির অর্থ সহায়তায় ৩৫ পরিবারের মাঝে খাবারের ব্যাগ বিতরণ করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV