করোনা মোকাবিলায় মার্কিন সহযোগিতা বাড়ানোর অনুরোধ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : করোনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আশ্বাস প্রদান করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতির প্রশংসা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে আটকেপড়া মার্কিন নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার সহায়তা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন পম্পেও। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে লেখা এক চিঠিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী করোনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশকে একসঙ্গে কাজ করার আশ্বাস দেন। ২৭ এপ্রিল সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মাইক পম্পেওর চিঠি হস্তান্তর করেন।
বৈঠকে ড. মোমেন করোনা পরিস্থিতিতে গার্মেন্টস শিল্পের অর্ডার বাতিলের কারণে বাংলাদেশের অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার কিভাবে বিরূপ প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা করেন। ড. মোমেন বাংলাদেশের পোশাক খাতের বৃহত্তম বাজার মার্কিন সরকারের সহায়তা প্রত্যাশা করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে দ্রæত বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন। মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার জানান এটি সরকারের অগ্রাধিকারে রয়েছে।
বৈঠকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে দীর্ঘ আলোচনা করেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মার্কিন রাষ্ট্রদূত রোহিঙ্গা ইস্যুতে অব্যাহত সহায়তার আশ্বাস দেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় মার্কিন সহযোগিতা বাড়াতে অনুরোধ করেন। সূত্র: বার্তা টুয়েন্টিফোর
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests