Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

করোনা রোধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে: জালালাবাদ ল’ সোসাইটি ইউএসএ’র ঈদ পুনর্মিলনীতে এর্টনী মঈন চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: July 30, 2021 | 1:09 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের জ্যাকসন হাইটসে গত ২৮ জুলাই বুধবার বিকেলে জালালাবাদ ল’ সোসাইটি ইউএসএ-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জালালাবাদ ল’সোসাইটি-এর সভাপতি এডভোকেট এমাদ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সুপ্রীম কোর্টের এর্টনী এট ল এর্টনী মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ল’ সোসাইটির সভাপতি এডভোকেট নাসির উদ্দিন ও সিলেট ল’ কলেজের সাবেক প্রিন্সিপাল এডভোকেট প্রসূণ কান্তি দে। জালালাবাদ ল’ সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী’র পরিচালনায় আলোচনায় অংশ নেন জালালাবাদ ল’ সোসাইটির সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই কাইয়ূম, কার্যকরী সদস্য এডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, অর্থ সম্পাদক এডভোকেট বিমান দাশ, সহ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুস শহীদ আজাদ, এডভোকেট এএফএম মু জুবাইর হুসাইন, এডভোকেট সালাউদ্দিন বাবুল, মোঃ আকমাম খাঁন ও জাকির হোসেন বাচ্চু। অনুষ্ঠানে করোনায় আইনজীবী সহ মৃত্যুবরণকারীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া করা হয়।

সভায় এর্টনী মঈন চৌধুরী জালালাবাদ ল’সোসাইটির কার্যক্রমকে আরো গতিশীল করতে তাঁর অব্যাহত সহযোগিতার আশ্বাস ব্যক্ত করে বলেন, আইনজীবীরা ন্যায় নিষ্ঠার সাথে আইন চর্চ্চা করে সুনাম ও খ্যাতি ধরে রাখবেন সর্বদা। ন্যায় বিচারের স্বার্থে কাজ করবেন আজীবন। করোনা রোধে সচেতনতার সাথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসারও আহবান জানান তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV