কর্নেল তাহেরের গোপন বিচার সম্পর্কে বক্তব্য রাখতে মার্কিন সাংবাদিক লরেন্স লিফসুজকে হাইকোর্টের অনুরোধ
।ইউএসএনিউজ ডেস্ক: কর্নেল তাহেরের গোপন বিচার সম্পর্কে বক্তব্য রাখতে মার্কিন সাংবাদিক লরেন্স লিফসুজকে অনুরোধ জানিয়েছেন হাইকোর্ট আজ বৃহস্পতিবার। তাঁকে ২৬ জানুয়ারির মধ্যে সুবিধাজনক সময়ে বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ. মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ অনুরোধ জানান।পররাষ্ট্রসচিবকে এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে।
শুনানিতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, ‘ওই সময় লরেন্স লিফসুজ তাহেরের বিচার পর্যবেক্ষণ করেন এবং এ নিয়ে তিনি একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) তৈরি করেছেন। তাঁর বক্তব্য শোনা হলে অনেক অজানা তথ্য পাওয়া যাবে।’ এ পরিপ্রেক্ষিতে আদালত মার্কিন সাংবাদিক লরেন্স লিফসুজের প্রতি এই অনুরোধ জানান।
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের