Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

কর্মজীবী নারীদের যা খাওয়া উচিত

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: September 15, 2013 | 10:31 AM

অনলাইন ডেস্ক: সংসার আর চাকুরি উভয় ক্ষেত্রেই যখন বিচরণ করতে হয় নারীকে তখন তার স্বাস্থ রক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য প্রয়োজন নিয়মিত খাবার ও ঘুম। সুস্বাস্থের জন্য তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ব্যালেন্স ডায়েট। কর্মব্যস্ত ওই সব নারীর জন্য অনুসরণযোগ্য খাবারের একটি তালিকা দিয়েছেন গবেষকরা। 

১. উষ্ণ লেবুর সরবত পান করে দিন শুরু করুন। এটা শরীরের ক্ষতিকর অনেক বর্জ বের করতে সহায়তা করবে। সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিতে পারেন। 
২. কর্মব্যস্ততার মধ্যে চা আপনাকে চাঙা করতে পারে। কিন্তু খালি পেটে চা পান অ্যাসিডিটি সৃস্টি করবে। তাই, চায়ের সঙ্গে বিস্কুট বা অল্প চর্বিযুক্ত কিছু খেয়ে নিন।
৩. সকালের নাস্তা পরিপূর্ণ করুন। সকালের আলস্য আর কর্মব্যস্ততা আপনাকে অনেক সময়ই সকালের নাশতার সুযোগ দেবে না। কিন্তু এটা নিশ্চিত করুন। সকালে রুটি, ডাল, সবজীর সঙ্গে ডিম রাখতে পারেন।
৪. কৃত্রিম চিনি ব্যবহার না করে ফ্রেস ফলের জুস পান করুন। যা আপনাকে বিভিন্ন ইনফেকশন ও স্বাস্থ্যগত সমস্যা নিয়ন্ত্রণে রাখবে।
৫. পরিমিত দুপুরের খাবার নিন। সালাদ, রুটি বা অল্প ভাত খেতে পারেন। যা কর্মজীবী নারীদের স্বাস্ত ভাল রাখতে অনুসরণ করা খুবই জরুরি।
৬. ক্ষুধা নিবারনের পাশাপাশি গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে কিছুক্ষণ পরপর সুষম খাবার গ্রহণ করুন। এক্ষেত্রে খেজুর, কাজু বাদাম, কাঠালের বীজ ইত্যাদী সঙ্গে রাকতে পারেন। 
৭. আপনার টেবিলে এক বোতল পানি রাখুন। দিনভর কিছুক্ষণ পরপর পানি পান করুন। এটাও আপনার শরীরের বর্জ নিষ্কাশনে সহায়তা করবে। 
৮. কর্মক্ষেত্রে প্রচণ্ড কাজের চাপে মাথা স্বাভাবিক রাখতে হয় সবাইকেই। এজন্য কমলা লেবু, পিচ বা মাছ ইত্যাদী খাবার নিয়মিত খান।
৯. রাতের খাবারেও হালকা উপাদান নিন। মুরগীর মাংস রুটিদিয়ে খেতে পারেন। স্যুপ ও সালাদ রাখতে পারেন রাতের খাবারের তালিকায়।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV