কর্মস্থলে দিবানিদ্রা, পদ হারালেন নিউইয়র্কের শ্রমিকনেতা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে কর্মস্থলে দিবানিদ্রার কারণে পদ হারালেন শ্রমিক ইউনিয়নের এক নেতা। তিনি হলেন শ্রমিক সংগঠন ‘লোকাল ৯৮৩’-এর প্রেসিডেন্ট মার্ক রোজেনথেল। পৌর কর্মচারীদের সংগঠনের নেতা মার্কের অভ্যাস ছিল অফিসেই একটুখানি ঘুমিয়ে নেওয়া। বিশেষ করে দুপুরের খাবারের পর চেয়ারে বসেই ঘণ্টা খানেক ঘুমানো তাঁর রীতিতে পরিণত হয়েছিল। ঘুম থেকে উঠে বিকেল চারটার দিকে অফিস ছাড়ার অভ্যাসও তাঁর নিত্যদিনের। ৪০০ পাউন্ড ওজনের মার্ক নিজের খাবার খরচের জন্য সংগঠনের তহবিল থেকে মাসে এক হাজার ৪০০ ডলার ব্যয় করতেন। এ নিয়ে গত সপ্তাহে সংবাদ প্রকাশ করে ‘দ্য নিউইয়র্ক পোস্ট’ পত্রিকা। সংবাদে বলা হয়, অফিসের চেয়ারে বসে ঘুমিয়ে পড়া মার্কের নিত্যদিনের অভ্যাস। চেয়ারে বসে তাঁর ঘুমানোর ছবিও জুড়ে দেওয়া হয় সংবাদের সঙ্গে। প্রতিক্রিয়ায় ‘নিউইয়র্ক পোস্ট’কে মার্ক রোজেনথেল বলেছিলেন, অফিসে একটু ঝিমিয়ে নেওয়া বড় কর্তাদের একটি সাধারণ অভ্যাস। এ নিয়ে বাড়াবাড়ির কোনো মানে আছে বলে মনে করেন না তিনি। ১৫ বছর ধরে ইউনিয়নের সভাপতি শরীরের ওজনের কারণে চেয়ার ভেঙে পড়েও গিয়েছিলেন একবার। এ থেকে পরিত্রাণ পেতে মোটা লোকদের বহনযোগ্য বিশেষ অ্যাম্বুলেন্স সার্ভিস শহরে চালু করতে ভূমিকা রাখেন এ ইউনিয়ন নেতা। এদিকে মার্ক রোজেনথেলের কর্মস্থলে নিদ্রার সচিত্র সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয়েছে শ্রমিক সংগঠনে। বছরে এক লাখ ৫৬ হাজার ডলারের বেতনভোগী প্রেসিডেন্টকে অপসারণ করেছেন ইউনিয়নের সদস্যরা। গত সপ্তাহের শেষের দিকে সংগঠনের কাউন্সিলে মার্কের অপসারণের পর ক্ষুব্ধ ইউনিয়ন সদস্যরা বলেছেন, এখন আর দিবানিদ্রায় মার্কের সমস্যা হওয়ার কথা নয়।নিউইয়র্ক প্রতিনিধি/প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’