কর আইনে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন:যুক্তরাষ্ট্রের পাঁচ কোটি লোকের আয়কর জমার প্রক্রিয়া বিলম্বিত হবে
ইব্রাহীম চৌধুরী খোকন, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ কোটি লোকের বার্ষিক আয়করবিবরণী জমা দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হবে। ১৪ জানুয়ারি থেকে আগের বছরের করবিবরণী জমা দেওয়ার কথা। অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ (আইআরএস) জানিয়েছে, কর আইনে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘটায় বিবরণী জমা দেওয়ার জন্য মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, প্রতিবছর ১৪ জানুয়ারি থেকে ১৫ এপ্রিলের মধ্যে আগের বছরের করবিবরণী জমা দিতে হয়। করদাতারা এসব বিবরণীতে সংযোজন-বিয়োজন করতে পারেন। বছরব্যাপী পরিশোধিত কর থেকে অধিকাংশ করদাতা এর সঙ্গে অতিরিক্ত আদায় হওয়া কর ফেরত পেয়ে থাকেন।গত শনিবার আইআরএসের পক্ষ থেকে জানানো হয়, ২০১০ সালের শেষের দিকে কর আইনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। গত ১৭ ডিসেম্বর করদাতাদের জন্য বেশ কিছু রাজস্ব ও কেন্দ্রীয় করকর্তন-সুবিধা দেওয়া হয়েছে। এসব সুবিধার মধ্যে রয়েছে করদাতা বাবা-মায়েরা কলেজগামী সন্তানের শিক্ষাব্যয়ের জন্য চার হাজার ডলার পর্যন্ত করকর্তন-সুবিধা পাবেন।
আইআরএস জানায়, বিভিন্ন কর্তনসুবিধা সংযুক্ত হওয়ার ফলে বিবরণী গ্রহণ প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হচ্ছে। যেসব করদাতা লিখিত বিবরণী জমা দেন অথবা ইলেকট্রনিক ফাইল করেন, তাঁদের বিবরণী জমা দেওয়ার জন্য মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
আলাদা বিষয়ভিত্তিক কর্তন (আইটেমাইজড ডিডাকশন) ছাড়াই যাঁরা বিবরণী জমা দেন, তাঁদের বেলায় অপেক্ষার কোনো কারণ নেই বলে জানানো হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি