কর বিল-২০১৭ নিয়ে যত প্রতিক্রিয়া
President Donald Trump speaks about tax reform during an event at the Harrisburg International Airport, Wednesday, Oct. 11, 2017, in Middletown, Pa. (AP Photo/Alex Brandon)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কংগ্রেসে কর বিল-২০১৭ পাস হওয়ায় নানা প্রতিক্রিয়া, অভিনন্দন, আলোচনা ও সমালোচনায় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। এরকমই কয়েকটি উল্লেখযোগ্য টুইট হল-
মার্কিন লেখক ফোরাম ‘রাইটার্স গিল্ড অব আমেরিকা’ তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছে, ‘এই বিল পাসের ঘটনা একটি জাতীয় ‘বিপর্যয়’ ছাড়া আর কিছুই না।’
লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেটি বিল পাসে তার হতাশার কথা জানিয়ে লিখেছেন, ‘বিলটি লস এঞ্জেলেসের জন্য মোটেও ভাল কিছু না, আর যুক্তরাষ্ট্রের জন্য তো একেবারেই জঘন্য।’
জনপ্রিয় হলিউড অভিনেতা মাইক বিরবিজলিয়া লিখেছেন, ‘ যুক্তরাষ্ট্র আবাসন ব্যবসায়ীর কাছে বিক্রি হয়ে গেল।’
অপরদিকে, মোশন পিকচার অ্যাসোসিয়েশন অব আমেরিকা (এমপিএএ)’র চেয়ারম্যান ও সিইও চার্লস রিভকিন কর বিল পাস হওয়ায় অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘এমপিএএ মার্কিন কংগ্রেসকে অভিনন্দন জানাচ্ছে। এরমাধ্যমে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে সিনেমা ও টেলিভিশন সেক্টরে প্রায় ২ মিলিয়ন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব হবে।’
হলিউড ব্যক্তিত্ব ও রাজনীতিক বিল মাহের টুইট করেছেন, ‘খুবই আশার কথা যে তারা শেষপর্যন্ত কাজটি করতে পেরেছে।’ রয়টার্স
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের