কলকাতায় বাংলাদেশী নায়িকা জয়া

টিভি নাটকে কাজ করে জয়া আহসানের অভিনয় জীবন শুরু হয়েছিল। এ মাধ্যমে অভিনয় করে জানান দিয়েছিলেন তিনি ভিন্ন পথের যাত্রী। তবে সাম্প্রতিক সময়ে জয়া চলচ্চিত্রে কাজ করে বেশি আলোচিত হয়েছেন। মাঝে ‘গেরিলা’ ও ‘চোরাবালি’ চলচ্চিত্র কাজের মাধ্যমে তিনি দেশীয় চলচ্চিত্র দর্শকদের মুগ্ধ করেছেন। এবার দেশের বাইরের দর্শকদের মুগ্ধ করার পালা। গত ১ মার্চ ভারতের কলকাতায় মুক্তি পেয়েছে টালিগঞ্জে জয়ার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আবর্ত’। পরিচালনা করেছেন অরিন্দম শীল। আর এই চলচ্চিত্রের অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয় গত ২২ ফেব্রুয়ারি। এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতেই মাঝে কলকাতা গিয়েছিলেন জয়া। এরপর গেল ২৭ ফেব্রুয়ারি আবার কলকাতায় গেলেন তিনি। উল্লেখ্য, শ্যামল, চারু, হরি, দুলি, রুনু ও শ্যামলেন্দু-সত্যজিত্ রায়ের বিভিন্ন চলচ্চিত্রের এই চরিত্রগুলোর নাম একই সঙ্গে রয়েছে ‘আবর্ত’ চলচ্চিত্রে। কলকাতায় মুক্তি পাওয়া এ চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে জয়া আহসান বললেন, ‘এটা আমার জন্য অনেক আনন্দের একটি বিষয়। এ ছবির পরিচালক অরিন্দম দা অনেক যত্ন করে ছবিটি নির্মাণ করেছেন। আমি আমার সবটুকু উজাড় করে কাজ করেছি। আমি চেষ্টা করেছি ভালো কিছু করার। কাজটি করে আমার অনেক ভালো লেগেছে। এখন দর্শক এতে আমাকে গ্রহণ করলেই আমি সার্থক মনে করব নিজেকে।’ এই চলচ্চিত্র ছাড়াও জয়া আহসান এখন দুটি নতুন চলচ্চিত্রের কাজ করছেন। এর মধ্যে একটি হলো সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, অন্যটি সামুরাই মারুফ পরিচালিত ‘পারলে ঠেকা’। প্রথম চলচ্চিত্রটিতে জয়া আহসানের বিপরীতে কাজ করছেন শাকিব খান। আর পারলে ঠেকা চলচ্চিত্রে জয়া একজন ব্যান্ডশিল্পীর চরিত্রে অভিনয় করছেন। এই চলচ্চিত্রের কাজ করতে গিয়ে তাকে নিজ কণ্ঠে গান গাইতেও হয়েছে। এ প্রসঙ্গে জয়া আহসান বললেন, “পারলে ঠেকা ছবিতে আমাকে একটু ভিন্ন চরিত্রেই আবিষ্কার করবেন দর্শকরা। আমি আসলে একই ধরনের চরিত্রে বারবার কাজ করতে চাই না। নতুন এই ছবিতে অভিনয় করার সঙ্গে সঙ্গে আমি গানও করেছি। অবশ্য গানটা আমি অনেক আগে করতাম। আমি গান শিখেও ছিলাম। সেই অভিজ্ঞতাটা এবার কাজে লাগালাম। তবে নিয়মিত গান করার কোনো ইচ্ছে আমার নেই। আমি অভিনয় করতেই বেশি ভালোবাসি। অভিনয় নিয়েই থাকতে চাই।”আমার দেশ
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের