Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

কলমেই অভিধান!

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: January 28, 2013 | 11:48 AM

আইভি গাইডের নকশা

আইভি গাইডের নকশা

অনলাইন ডেস্ক : পড়ালেখার সময় ভাষান্তর করার প্রয়োজন হতে পারে। আর সহজে অনুবাদ করার কাজে ব্যবহার করা যেতে পারে কলম। সম্প্রতি প্রযুক্তি নকশাবিদেরা এক ধরনের কলমের নকশা তৈরি করেছেন, যা অনুবাদের কাজ করতে পারে এবং অভিধান হিসেবে ব্যবহার করা যায়। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। নকশাবিদেরা ‘আইভি গাইড’ নামে কলমের সঙ্গে ব্যবহার করা যাবে—এমন একটি যন্ত্র তৈরি করেছেন। যন্ত্রটি কলম বা পেনসিলের সঙ্গে যুক্ত করা যায়। এটি শব্দ স্ক্যান করে এবং ওই শব্দের অর্থ অনুবাদ করে দেখাতে পারে। যন্ত্রটি ব্যবহার করে শব্দের নিচে দাগ দেওয়া যায়। যে শব্দটিতে দাগ দেওয়া হবে, ওই শব্দের ভাষান্তর করার জন্য প্রয়োজনীয় ভাষা নির্বাচন করে দিতে হবে। এতে শব্দের অনুবাদটি প্রজেকশনের মাধ্যমে ডকুমেন্টের ওপর দেখা যাবে। বাটনে চাপ দিলে আবার প্রজেকশন বন্ধ হয়ে যাবে। যন্ত্রটির নকশায় চার্জ দেওয়ার জন্য ইউএসবি যুক্ত করা হয়েছে। কলমের নকশাবিদ শি জিয়ান, শান ঝাও ও লি কের ভাষ্য, কলম অনুবাদ যন্ত্রের সাহায্যে পড়ার অভ্যাস তৈরি হবে এবং শব্দের অর্থ বোধগম্য হবে। কলম ব্যবহার করে অভিধান ঘেঁটে দেখার সময় বেঁচে যাবে। আইভি গাইড যন্ত্রটি এখনো নকশা পর্যায়ে রয়েছে। গবেষকেরা কলম অভিধান বাজারে আনার পরিকল্পনা করছেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV