কলম্বিয়া ভার্সিটিতে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা ১৪ নভেম্বর
এনআরবি নিউজ, নিউইয়র্ক : বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর সোমবার নিউইয়র্কে বিশ্বখ্যাত কলম্বিয়া ইউনিভার্সিটিতে। ‘বাংলাদেশ বিয়োন্ড দ্য বাইনারিজ’ (“Bangladesh: Beyond the Binaries”) শীর্ষক এ আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করবেন আন্তর্জাতিক খাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক আলী রিয়াজ।
উল্লেখ্য, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় থেকে রাজনৈতিক গতি-প্রকৃতির আলোকে নিবিড় পর্যবেক্ষণমূলক একটি গ্রন্থ ‘বাংলাদেশ : এ পলিটিক্যাল হিস্টরী সিন্স ইন্ডিপেন্ডেন্স’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। ড. আলী রিয়াজের এ গ্রন্থ ইতিমধ্যেই মার্কিন মুল্লুকে ব্যাপক সাড়া জাগিয়েছে। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ‘উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার’র পাবলিক পলিসি স্কলার হিসেবে খ্যাতি অর্জনকারি ড. আলী রিয়াজের এ বক্তব্যের পর বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়া নিয়ে কর্মরত বিশিষ্টজনেরাও নিজ নিজ মন্তব্য/বক্তব্য উপস্থাপন করবেন। একই বিষয়ে গত ১৮ অক্টোবর আরেকটি আলোচনা অনুষ্ঠিত হয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সিলিকন ভ্যালি সংলগ্ন ‘ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া’র বার্কলে ক্যাম্পাসে। এ গ্রন্থের প্রকাশনা উপলক্ষে গত প্রথম আলোচনা অনুষ্ঠিত হয় গত ২০ সেপ্টেম্বর উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টারে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ