কলোরাডোয় বন্দুক হামলায় ৫ জনের মৃত্যু, আহত ২
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের কলোরাডোর কয়েকটি স্থানে বেপরোয়া গুলি বর্ষণের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হন ২ জন। এ ঘটনায় বন্দুকধারী নিজের গুলিতে প্রাণ হারিয়েছেন। পুলিশ দু’টি অস্ত্র উদ্ধার করেছে। মঙ্গলবার পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
পুলিশ জানায়, সোমবার বিকেল পাঁচটার দিকে প্রথম গুলির ঘটনা ঘটে। এরপর ডেনভার ও লেকউড নগরীর কমপক্ষে চারটি আলাদা স্থানে বেপরোয়া বন্দুক হামলা চালানো হয়। এসব ঘটনায় প্রাথমিকভাবে তিন-চার জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।
পুলিশ জানায়, ডেনভারে প্রথম স্থানে বন্দুক হামলায় দুইনারী নিহত ও এক ব্যক্তি আহত হন। অপর এক ব্যক্তি তার বাড়ির বাইরে গুলিতে প্রাণ হারান।
পরে ওই বন্দুকধারী পার্শ্ববতী লেকউড নগরীতে চলে যান। সেখানে তিনি লাকি-১৩ ট্যাটুপার্লারে অপর এক ব্যক্তিকে গুলিকরে হত্যা করেন। তার গুলিতে পার্লারের আরেক ব্যক্তি আহত হন।
পুলিশ জানায়, বন্দুক হামলাকারী এশটি শপিং সেন্টারে প্রবেশ করে সেখানে তিনি এক নারী কর্মচারিকে গুলি করে হত্যা করেন।
পরে, ওই শপিং সেন্টারে তিনি পুলিশের পাল্টা হামলার মুখে পড়েন। এ সময় পুলিশ তাকে অস্ত্র ফেলে দেয়ার নির্দেশ দেন। এর পরপরই সেখানে গোলাগুলি শুরু হয়। এতে পুলিশ কর্মকর্তা আহত হলেও ওই সন্দেহভাজন ব্যক্তি নিহত হন।
লেকউড পুলিশ মুখপাত্র জনরমারো বলেন, ওই বন্দুকধারীকে ‘ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।’
তিনি আরো জানান, আহত পুলিশ কর্মকর্তা এখন ভাল বোধ করছেন। তবে তার আবারো সার্জারির প্রয়োজন হবে।
পুলিশ জানায়, এ হামলার উদ্দেশ্য জানা যায়নি। তবে বন্দুক হামলার ধরন দেখে ধারণা করা হচ্ছে এ হামলাকারীর লক্ষ্য ছিল সুনির্দিষ্ট মানুষ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এমন বন্দুক হামলা একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের