Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসকে সহায়তা : মার্কিন আইনজীবীর সঙ্গে বাংলাদেশি কূটনীতিকদের বৈঠক

অনলাইন ডেস্ক পঠিত: 47 বার

প্রকাশিত: October 26, 2012 | 8:58 PM

রেজওয়ানুল

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার বাংলাদেশি তরুণ কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসকে সহায়তার বিষয়ে নিউইয়র্কে ফেডারেল ডিফেন্ডার অ্যাটর্নি হেইডি সিজারের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের দুই কূটনীতিক। রেজওয়ানুলকে আইনি সহায়তা দিতে হেইডি সিজারকে নিয়োগ দেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবন উড়িয়ে দেওয়ার পরিকল্পনার অভিযোগে ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো (এফবিআই) ও নিউইয়র্ক পুলিশ রেজওয়ানুলকে গ্রেপ্তার করে। তিনি এখন ব্রুকলিন কারাগারে আছেন। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের উপরাষ্ট্রদূত এম এ মুহিত প্রথম আলো ডটকমকে জানান, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কনসুলার) শামসুল হক ও নিউইয়র্কে বাংলাদেশের ভারপ্রাপ্ত কন্সাল জেনারেল মো. শাহেদুল ইসলাম বাংলাদেশ সময় আজ শুক্রবার ভোরে নিউইয়র্কে ফেডারেল ডিফেন্ডার অ্যাটর্নি হেইডি সিজারের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশ রেজওয়ানুলকে সব ধরনের সহায়তা দিতে চায়। মূলত এসব বিষয় নিয়োই আলোচনা হয়েছে। রেজওয়ানুল বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো সহায়তা নিতে চান না—সম্প্রতি মার্কিন কর্তৃপক্ষের এমন বক্তব্যের পরই রেজওয়ানুলের আইনজীবীর সঙ্গে কথা বলে তাঁকে সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভরসা গ্র্যান্ড জুরি: জানা গেছে, ২১ বছর বয়সী রেজওয়ানুলের একমাত্র ভরসা এখন গ্র্যান্ড জুরি। রেজওয়ানুলের বিরুদ্ধে মামলা চলবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অভিযোগপত্র গ্র্যান্ড জুরিতে পাঠানো হয়েছে। গ্র্যান্ড জুরিরা যদি রেজওয়ানুলকে নির্দোষ রায় দেন, তবেই কেবল তিনি মুক্ত হতে পারবেন। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মার্কিন আইনি প্রক্রিয়া অনুযায়ী, ২৬ দিনের মধ্যে রেজওয়ানুলের মামলা গ্র্যান্ড জুরির কাছে উঠবে। সাধারণত বড় ধরনের বা চাঞ্চল্যকর মামলা পাঠানো হয় গ্র্যান্ড জুরিতে। গ্র্যান্ড জুরিরা তদন্ত কর্মকর্তাদের বক্তব্য শুনে এবং প্রমাণ দেখে জানাবেন, মামলা চলবে কি না। সাধারণত ১৬ থেকে ২৩ জন থাকেন গ্র্যান্ড জুরিতে। এর মধ্যে কমপক্ষে ১২ জনের সর্বসম্মত সিদ্ধান্তের প্রয়োজন হয়।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV