কাজের চাপে রোবটের আত্মহত্যা!

কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে অস্ট্রিয়ায় একটি রোবট। এমনই দাবি করলেন অস্ট্রিয়ার এক দমকল কর্মী। অবসাদ, বিষণ্নতা, একাকিত্ব, কাজের চাপে মানুষের আত্মহত্যার ঘটনা যখন দিন দিন বাড়ছে, তখন যন্ত্রমানবদের এমন আত্মহত্যায় বেশ অবাক গোটা বিশ্ব।
সেই দমকল কর্মীর আগুন নেভানোর কাজে বুঝতে পারেন সেই রোবটের আত্মহত্যাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। ব্যাপারটা অনেকটা এই রকম। ক’মাস ধরেই অ্যান্ড্রয়েডের মাধ্যমে তার মালিক সেই রোবটকে অত্যধিক কাজ দিচ্ছিলেন। সেই কাজ যথাযথভাবেই পালন করে যাচ্ছিল সেই রোবটটি। কিন্তু কাজের চাপে সে নাকি এতই বিরক্ত হয়ে পড়েছিল যে, নিজেই আত্মহননের পথ বেছে নেয়। রাতে মালিক ঘুমিয়ে পড়ার পর রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালিয়ে আগুনে পুড়ে মরে সেই রোবটটি। এরপর সেই আগুন গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর পর তদন্তে নেমে এই ঘটনা সামনে আসে। তবে মালিক বলেছেন, তিনি রোবটের সুইচ অফ করে রাতে শুতে গিয়েছিলেন।
রোবটের পক্ষে কীু আত্মহত্যা করা সম্ভব! প্রশ্নের জবাবে বিজ্ঞানীরা হাসছেন। কেউ কেউ বলছেন, যেভাবে রোবট তৈরি হচ্ছে তাতে ব্যাপারটা একেবারে অসম্ভব নয়। তাহলে ব্যাপার কী দাঁড়াল, এবার থেকে কাউকে আর বলবেন না, রোবটের মতো কাজ করিস না। কারণ রোবটের তো মানুষের মতো মান-অভিমান, অবসাদ হচ্ছে। আর হ্যাঁ, রজনীকান্তের রবোট কিংবা হলিউডের এই বিষয়ে সিনেমাগুলো দেখে প্লিজ হাসবেন না। রোবট জগত্ কিন্তু জাগছে! এই ঘটনার পর অনেকেই প্রশ্ন করছেন সময় আসছে যখন মানুষ রোবটের মতো যান্ত্রিক হয়ে যাচ্ছে। আর রোবটের কাজ মানুষের মতো হয়ে যাচ্ছে। সূত্র : ইন্টারনেট/আমার দেশ

সর্বশেষ সংবাদ
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে