‘কাঠ পেন্সিলে’র বর্ণনামতে হুমায়ূনের সমাধি গড়ছেন শাওন
লেখকের মনের মতোন করেই তার সমাধীর নকশা করছেন অভিনেত্রী স্থাপত্যকলার ছাত্রী মেহের আফরোজ শাওন। মূল কবরের উপর উঁচু করে সাদা মার্বেলের স্ল্যাব বসিয়ে দেয়া হয়েছে। কবরকে ঘিরে পিরামিড আকৃতিতে উঠে যাওয়া মাটিতে লাগানো হয়েছে সবুজ ঘাস। সমাধিপ্রাঙ্গণ ঘিরে দেয়া হচ্ছে স্বচ্ছ কাচের দেয়ালে। হুমায়ূন আহমেদ ‘কাঠ পেন্সিলে’ যেভাবে লিখে গেছেন, সে অনুযায়ী সবুজ ঘাসের ওপর তার কবরে ধবধবে সাদা মার্বেল পাথর সংযোজন করা হয়েছে বলেই জানিয়েছেন তার স্ত্রী ও সমাধীর ডিজাইনার শাওন। বলেন, এটা তো যেনতেন মানুষের কবর না। তাই এর ডিজাইনে বিশেষত্ব রাখা হয়েছে। গেট দিয়ে কেউ প্রবেশ করলে সরু করিডোর দিয়ে এগিয়ে গেলে কবরের দিকে তার মনোযোগ আকৃষ্ট হবে। সমাধীর চারপাশে সমান চওড়া রাস্তা রাখা হয়েছে। মাঝখানে রয়েছে মূল কবর। সেখানে প্রবেশের দুটি পথ রাখা হয়েছে। পশ্চিমের পথ দিয়ে সমাধীতে প্রবেশের পর জিয়ারত বা শ্রদ্ধা নিবেদন শেষে বেরিয়ে যাওয়ার পথ রাখা হয়েছে। আর পূর্ব দিকের পথটি রাখা হয়েছে শুধু পরিবারের সদস্যদের জন্যে। সমাধী ঘিরে দেয়ালে লাগানো কাচে হুমায়ূনের সব উপন্যাস, নাটক, চলচ্চিত্র ও কাজের নাম লেখা থাকবে বলে শাওন জানান। ২০১২ সালে ১৯শে জুলাই যুক্তরাষ্ট্রে বেল ভিউ হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যন্সারে ভুগছিলেন।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’