Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

কাতার ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল আসরের আয়োজক হয়েছে ঘুষ দিয়ে

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: May 31, 2011 | 8:47 AM

ইউএসএনিউজ ডেস্ক: বিশ্বকাপের আয়োজক হতে ফিফা সদস্যদের ঘুষ দেয় কাতার ৷ঘুষ দিয়ে কাতার ২০২২ সালের বিশ্বকাপ ফুটবল আসরের আয়োজক হয়েছে এমন অভিযোগ ওঠার পর আরও কঠিন আকার ধারণ করেছে ফিফার সঙ্কট ৷ যদিও প্রেসিডেন্ট সেপ ব্লাটার সেটা মানতে নারাজ৷সোমবার ফিফা মহাসচিব জেরোম ভাল্কের ফাঁস হয়ে যাওয়া এই ই-মেইলে বলা হয়, বিশ্বকাপের আয়োজক হতে ফিফা সদস্যদের ঘুষ দেয় কাতার ৷ ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কিনতে ঘুষ দেওয়ার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পরদিন সংস্থার ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নার গণমাধ্যমের কাছে এই ই-মেইল ফাঁস করে দেন৷জেরোম ঐ ই-মেইল পাঠানোর কথা সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন৷ ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপ ফুটবলের জন্য গত ডিসেম্বরে আয়োজক দেশ নির্বাচন করে ফিফা৷ ২০১৮ সালের বিশ্বকাপের দায়িত্ব পায় রাশিয়া৷ আর ২০২২ সালের আয়োজক দেশ নির্বাচিত হয় কাতার৷আয়োজক হতে ব্যর্থ হয় ব্রিটেন৷ তখন থেকেই ব্রিটেনের ফুটবল সংগঠকরা অভিযোগ করে আসছেন, ফিফা কর্মকর্তারা ঘুষ খেয়ে তাদের বিপক্ষে রায় দিয়েছেন৷এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট ও কাতারের নাগরিক মোহাম্মদ বিন হাম্মাম ছিলেন প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী৷ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট কিনতে ঘুষ দেওয়ার অভিযোগে রোববার তাঁকেও সাময়িকভাবে বরখাস্ত করে ফিফা৷ বিষয়টি তদন্তের জন্য তাদের ফিফার এথিকস কমিটিতে তলব করার পর রোববার নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন হাম্মাম৷ দীর্ঘ ৯ বছর পর আগামীকাল জুরিখে এই নির্বাচন হওয়ার কথা৷ফিফার নির্বাহী কমিটির ২৪ সদস্যের মধ্যে ১০ জনের বিরুদ্ধে গত বছরও দুর্নীতির অভিযোগ উঠেছিলো৷ ফলে এই সংস্থাটি বড় ধরণের সঙ্কটে পড়েছে৷

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV