Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

কানাডাকে বাংলাদেশের টাকা পাচারকারী লুটেরাদের নিরাপদ গন্তব্য হতে দেয়া হবে না : ‘গানে-কবিতায়’ বাংলাদেশি লুটেরাদের বিরুদ্ধে টরন্টোয় প্রতিবাদ

অনলাইন ডেস্ক পঠিত: 198 বার

প্রকাশিত: January 26, 2020 | 9:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কানাডাকে কোনো অবস্থাতেই বাংলাদেশের টাকা পাচারকারী লুটেরাদের নিরাপদ গন্তব্য হতে দেওয়া হবে না- মর্মে অঙ্গীকার করেছেন টরন্টোয় বসবাসরত বাংলাদেশিরা। টরন্টোয় বাংলাদেশি লুটেরাদের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে ‘গানে-কবিতায়’।

বাংলাদেশের ব্যাংকিংখাত থেকে টাকা অত্মসাৎ করে কানাডায় পাড়ি জমানো লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে এই অঙ্গীকার করা হয়। টরন্টোর বাংলাদেশি বংশোদ্ভূত সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে অয়োজিত ‘রুখো লুটেরা বাঁচাও স্বদেশ’ শীর্ষক গানে, কবিতায় প্রতিবাদ অনুষ্ঠানে বক্তারা এই অঙ্গীকার করেন। শুক্রবার সন্ধ্যায় শহরের হোপ ইউনাইটেড চার্চ মিলনায়তনে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রবল বর্ষণ উপেক্ষা করে দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

জানা গেছে, বাংলাদেশের গণমাধ্যমে দুর্নীতি এবং ব্যাংকিংখাত থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে কতিপয় লুটেরার কানাডায় বসতি স্থাপনের খবর প্রকাশিত হ্ওয়ার পর প্রবাসী বাংলাদেশিরা সামাজিক আন্দোলন শুরু করে। এর আগে তারা মানববন্ধন করেছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার এই প্রতিবাদী আনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সাংস্কৃতিক সংগঠক আহমেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ডাকসুর সাবেক এজিএস নাসির উদ দুজা, সাংবাদিক শওগাত আলী সাগর, বাকসুর সাবেক ভিপি, ফায়েজুল করিম, সাবেক ছাত্রনেতা ড. মঞ্জুর ই খুদা টরিক, চলচ্চিত্র নির্মাতা মনিস রফিক, সাংবাদিক মোহাম্মদ আলী বোখারী, লেখক আখতার হোসেন, কবি দেলোয়ার এলাহী, সাংবাদিক বাবলু চৌধুরী প্রমূখ। 

অনুষ্ঠানে প্রতিবাদী গান এবং কবিতায় অংশ নেন সুমন সাইয়েদ, মেরী রাশেদীন, সুমন মালিক, মুক্তি প্রসাদ, নবীউল হক বাবলু, হিমাদ্রী রয়, মুনিয়া, কামরান, আশিক ওয়াহেদ, ফারজানা বিন্দু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা লুটেরা, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ এবং কানাডা সরকারের প্রতি আহ্বান জানান। লুটেরা এবং টাকা পাচারকারীদের বিরুদ্ধে প্রবাসীদের এই সামাজিক  আন্দোলন অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে ঘোষনা দেয়া হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV