Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

কানাডায় ২ ঘন্টা আটক পাকিস্তানের রাজনীতিক ইমরান খান

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: October 28, 2012 | 9:17 AM

ডেস্ক: নিউ ইয়র্ক যাওয়ার পথে কানাডায় বিমান থেকে নামিয়ে পাকিস্তানের রাজনীতিক ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করেছে মার্কিন কর্মকর্তারা। ইমরান খান পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার একজন তীব্র সমালোচক। এ হামলার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাওয়ার আহ্বানও জানিয়েছেন। শুক্রবার তিনি নিউ ইয়র্কে যাওয়ার পথে বিমান থেকে অভিবাসী বিষয়ক কর্মকর্তারা তাকে নামিয়ে নেয়। এ বিষয়ে তিনি টুইটারে জানিয়েছেন, তাকে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা স্বীকার করেছেন যে, ইমরানকে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক রাখা হয়েছিল। পওে তাকে যুক্তরাষ্ট্রে যেতে দেয়া হয়। ওই কর্মকর্তা বলেন, বিষয়টি সমাধান হয়ে গেছে। পরে ইমরান খানকে যুক্তরাষ্ট্রে যেতে দেয়া হয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলী জাইদি এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইমরান খানকে ২ ঘন্টা বিমান বন্দরে আটকে রাখা হয়েছিল। এ সময়ে তাকে ড্রোন হামলায় বিরোধিতা করার জন্য জিজ্ঞাসাবাদ করা হয়। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় কেন ইমরান খানকে আটক রাখা হয়েছিল সে বিষয়ে কোন ব্যাখ্যা দেয় নি। যুক্তরাষ্ট্রের কাস্টমস এন্ড বর্ডার প্রটেকশন বিষয়ক এজেন্সি বলেছে, স্পেশাল কেসগুলোতে তাদের মুখ খোলার বিষয়ে নিষেধাজ্ঞা আছে। ইমরান খান পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার কড়া সমালোচক। তিনি বলেছেন, কোন অবস্থাতেই ড্রোন হামলার বিষয়ে তার অবস্থানের কোন পরিবর্তন হবে না। টুইটারে তিনি লিখেছেন, আমাকে ড্রোন হামলার বিষয়ে কানাডায় যুক্তরাষ্ট্রের অভিবাসী বিষয়ক কর্মকর্তারা বিমান থেকে নামিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। এ সময়ে আমি এ হামলার বিরোধিতা করেই যাব বলে জানিয়ে দিয়েছি। তার দল বলেছে, পওে তিনি শুক্রবারে নিরাপদে নিউ ইয়র্কে  পৌঁছেছেন। সেখানে তিনি তহবিল সংগ্রহ করবেন। তবে এরই মধ্যে মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছে যে, তিনি তালেবানের সমর্থক। এ সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ