কানাডার পশ্চিমাঞ্চলে বন্যায় হাজার হাজার লোক গৃহহীন
সূত্র জানায়, কেলগেরি শহরের স্কুলসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়ার জন্য শুক্রবার ১২টির মতো হেলিকপ্টার ও ১২ হাজার সৈন্য দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। এখানকার বো এবং এলবো নদীর পানি বিপদসীমার উপরে চলে যাওয়ায় আশেপাশের এলাকা প্লাবিত হয়ে গেছে এবং বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। কেলগেরি শহরের মেয়র নাহিদ নেনশি অধিবাসীদের তাদের প্রয়োজনীয় মালামাল নিয়ে নিরাপদে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। মাইকে পুলিশ ঘোষণা দিচ্ছে কয়েকদিনের জন্য তারা যেন নিরাপদে চলে যান। কারণ নদীর পানি বেড়ে যাওয়ায় সামনে বিপদের আরো আশঙ্কা রয়েছে। বন্যার কারণে অনেক এলাকার বিদ্যুত্ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপর বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন।আল জাজিরা/ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’