Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

কানাডার প্রথম বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভির মন্ট্রিয়ল স্টুডিও উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: September 9, 2016 | 11:00 PM

কানাডা : কানাডার প্রথম বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভির মন্ট্রিয়ল স্টুডিওর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গত ৪ সেপ্টেম্বর রোববার। পার্ক এক্সের ৮৯২ জ্যাঁতালো স্ট্রীটে ঘরোয়া আমেজে স্টুডিওর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনআরবি টিভির প্রধান নির্বাহী (সিইও), সাপ্তাহিক বাংলামেইল সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন এনআরবি টিভির কো-চেয়ারপার্সন মাসকে জান্নাত ও ফিন্যান্স ডিরেক্টর কাজী আলম বাবু। মন্ট্রিয়ল প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ ও ব্যবসায়ী মহলের উপস্থিতিতে উদ্বোধনী এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজী আলম বাবু। বাবু তাঁর বক্তব্যে এনআরবি টিভিতে মন্ট্রিয়ল ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানমালার এক সংক্ষিপ্ত ফিরিস্তি তুলে ধরেন। ‘হ্যালো মন্ট্রিয়ল’ ম্যাগাজিন অনুষ্ঠান আগামী মাস থেকে সম্প্রচারের প্রস্তুতি নিয়েও কথা বলেন কাজী আলম বাবু। এনআরবির প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম মিন্টু তাঁর বক্তব্যে বলেন, মন্ট্রিয়লের ব্যবসায়ী সমাজকে প্রমোট করার পাশাপাশি এখানকার শিল্পি, সাহিত্যিকদের সরব অংশগ্রহণে ঘন্টাব্যাপী ‘হ্যালো মন্ট্রিয়ল’ ম্যাগাজিন অনুষ্ঠান যেমন প্রতি মাসে সম্প্রচারিত হবে, তেমনি মন্ট্রিয়লের বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান, সমসাময়িক বিষয় নিয়ে ‘টক শো’ সহ নানা অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে। শহিদুল ইসলাম মিন্টু তাঁর বক্তব্যের এক পর্যায়ে এনআরবি টিভির মন্ট্রিয়ল টীমের নাম ঘোষনা করেন। এ টীমে প্রোগ্রাম ডিজাইনার হিসেবে থাকবেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পি মাহমুদুজ্জামান বাবু, প্রোগ্রাম প্রডিউসর হিসেবে থাকবেন সাংবাদিক সদেরা সুজন ও তানভীর ইউসুফ রনী। আর সার্বিক দায়িত্বে থাকবেন এনআরবি টিভির ফিন্যান্স ডিরেক্টর, বাংলামেইলের নির্বাহী সম্পাদক কাজী আলম বাবু। এনআরবি টিভির কো-চেয়ারপার্সন মাসকে জান্নাত বলেন, শিল্প-সংস্কৃতির দিক থেকে মন্ট্রিয়ল অনেক এগিয়ে। তাই আমরা চাই এর উপস্থিতি থাকবে এনআরবি টিভিতে। মন্ট্রিয়লকে ঘিরে অনেক ধরণের অনুষ্ঠান করা হবে এবং তা গুরুত্বের সাথে সম্প্রচারিত হবে । উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মাঝ থেকে বক্তব্য রাখেন রিয়েল এস্টেট ব্যবসায়ী আব্দুর রশিদ খান, জাহিদ খান, রাসেল মির্জা, মন্ট্রিয়লের জনপ্রিয় আবৃত্তিকার মুফতি ফারুক, অটোয়ার কবি শিরিন সুলতানা সাজি, সংগঠক সাইফুদ্দিন আহমেদ খান, মোস্তাফিজুর রহমান লাবু, রাজনীতিবিদ দিদার মাহমুদ ভুঁইয়া, হিন্দু এসোসিয়েশন অব কুইবেকের সাবেক সভাপতি পিনাকী ভট্টাচার্য, শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু হোসেন জয়, সাংবাদিক রুমু ইসলাম ও গোপেন দেব। সবশেষে কেক কেটে মন্ট্রিয়ল স্টুডিওর উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখা হয়। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কাজী আলম বাবু।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV