Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

কানাডায় ফ্রন্ট পেজে ববিতা

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: June 19, 2013 | 4:41 PM

সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কানাডা থেকে :
কানাডায় ফ্রন্ট পেজে ববিতাটরন্টোর মূলধারার ডেইলি টরন্টো স্টারের প্রথম পাতায় বিশাল ছবিসহ তুলে ধরা হয়েছে বাংলাদেশের ববিতাকে। চমকে যাওয়ার মতো খবর! যার শিরোনাম ‘বাংলাদেশি সুপারস্টার এনজয়েজ ‘নরমাল’ লাইফ ইন ওন্টারিও’।
উল্লেখ্য, ববিতার মেধাবী ছেলে অণিক ইসলাম এবার ওয়াটার লু বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ করলেন। সেই জন্য গত শনিবার ববিতা উপস্থিত ছিলেন অণিকের কনভোকেশন অনুষ্ঠানে। টরন্টো স্টারের এই আলোচিত প্রতিবেদনে ববিতার জীবন যাপন উপস্থাপন করা হয়। বলা হয়, ঢাকায় তার আলিশান বাড়ি, অনেক কাজের মানুষ, নিজের কোনো পরিশ্রম করতে হয় না। তারপরও ঢাকার জীবন একধরনের ‘বন্দি জীবন’। খ্যাতির বিড়ম্বনায় একজন সাধারণ মানুষের পরিপূর্ণতা নিয়ে স্বাধীনভাবে সেখানে চলাফেরা করতে পারেন না। আর কানাডায় এসে ছেলের ছাত্রাবাসে অতিরিক্ত আরেকটি রুম ভাড়া নিয়ে নিজের হাতে কেনাকাটা, রান্না অর্থাত্ নিজের কাজগুলো নিজে করছেন, ছেলেকে দেখাশোনা করছেন, নিজের মতো করে বাইরে ঘুরে বেড়াচ্ছেন, কেউ ভিড়-বিরক্ত করছে না। এই স্বাধীনতায় রয়েছে একটা আলাদা আনন্দ। এ সম্পর্কে চব্বিশ বছরের অণিক তার মা সম্পর্কে বলেন, ‘মা যখন কানাডায় তখন তিনি পুরোপুরি একজন মা। আর যখন বাংলাদেশে যান, তখন একজন ‘অভিনেত্রী’ হয়ে যান।’ দীর্ঘ প্রতিবেদনে ববিতাকে ‘সিল মাদার’ উল্লেখ করে বলা হয়, অস্কার পাওয়া সত্যজিত্ রায়ের ছবি ‘অশনি সংকেত’-এ ববিতা অভিনয় করেছেন। দুশ’ র উপরে ছবিতে অভিনয় করা ববিতা চলচ্চিত্রে অভিনয়ে অনিয়মিত হলেও ব্যক্তিগতভাবে একেবারে বসে নেই। এখন সমাজ সেবায় নিবেদিত। এসিডদগ্ধ নারীদের জন্য সংস্থা ‘এসিড সারভাইভরস ফাউন্ডেশন’-এর সঙ্গে জড়িত এবং ‘ডিসট্রেসড চিলড্রেন-এ ইনফ্যান্ট সোসাইটি’র গুডউইল অ্যাম্বাসাডার হিসেবে কাজ করছেন।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV