Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

কানাডায় মসজিদে ঢুকে গুলি করে ৬ মুসল্লি হত্যায় একজনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: February 9, 2019 | 4:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কানাডার কুইবেক সিটির একটি মসজিদে গুলি করে ৬ জন মুসল্লিকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। রায় ঘোষণা করে বিচারক বলেছেন, ৪০ বছর জেল খাটার পর ওই অপরাধী প্যারোলে মুক্তি পেতে পারেন। শুক্রবার তার বিরুদ্ধে এ রায় দেন বিচারক ফ্রাঁসিস হুওট। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০১৭ সালে ওই মসজিদে গুলি করে কানাডার নাগরিক আলেকজান্দার বিসোনেট (২৯)। এ ঘটনায় তার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়। কানাডায় একসঙ্গে এত মানুষ হত্যা একটি বিরল ঘটনা।

বিচারক বলেন, ৩৫ থেকে ৪২ বছর জেল খাটার পরে প্যারোলে মুক্তি পাওয়া সম্ভব এই অপরাধীর। তবে সে ৪০ বছরের আগে এমন প্যারোলে মুক্তি পেতে পারবে না। এ শাস্তি অত্যন্ত কঠিন বলে এর বিরোধিতা করেন প্রসিকিউটররা। কিন্তু তাদের আবেদন প্রত্যাখ্যান করেন বিচারক। উল্লেখ্য, কানাডায় মৃত্যুদন্ডের শাস্তি বাতিল করা হয়েছে। তার পর থেকে এই শাস্তি সবচেয়ে কঠোর।  

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২০১৭ সালের জানুয়ারিতে কুইবেকে ওই হত্যাকান্ডের নিন্দা জানান। তিনি একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। তবে বিচারক বলেছেন, আলেকজান্দার নামাজ শেষে মসজিদে প্রবেশ করে গুলি করে। এটা কোনো সন্ত্রাসী হামলা ছিল না। এটা ছিল কুসংস্কার থেকে হামলা, বিশেষ করে মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে ছিল ওই কুসংস্কার।  

ওই হামলার ঘটনায় ওই সময়ে নতুন করে কানাডায় যাওয়া নতুন সব অভিবাসীদের সঙ্গে আচরণ নিয়ে ব্যাপক বিতর্ক উসকে উঠে। যুক্তরাষ্ট্র থেকে কুইবেক প্রদেশ দিয়ে ওই সময়ে বিপুল সংখ্যক অভিবাসী প্রবেশ করছিলেন কানাডায়। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV