কানাডা-বাংলাদেশের যৌথ বিনিয়োগে প্রবাসীদের জন্য `ওয়ার্ল্ড বাংলা চ্যানেল’ সম্প্রচারের উদ্যোগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্ব ব্যপী ছড়িয়ে থাকা এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশীর জন্য এবার আসছে বিশেষায়িত টেলিভিশন চ্যানেল । কানাডা-বাংলাদেশের যৌথ বিনিয়োগে প্রস্তুতি নেয়া এই টেলিভিশনের নাম ওয়ার্ল্ড বাংলা চ্যানেল । এশিয়া প্যাসিফিক গ্রূপের মাধ্যমে যা পরিচালিত হবে টরন্টো থেকে । এর প্রেসিডেন্ট কানাডার বিশিষ্ট বাংলাদেশী ব্যবসায়ী এম মনিরুজ্জামান । মঙ্গলবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক মত বিনিময় সভায় সাংবাদিকদের এসব জানান চ্যানেলটির উদ্যাক্তা সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব । তিনি বলেন, প্রবাসীদের সুখ-দু:খ, কৃতিত্ব, সফলতা, সমস্যা-সম্ভাবনা, বাঙ্গালী ঐতিহ্যসহ নানা বিষয় থাকবে এই টেলিভিশন চ্যানেলের প্রধান বিষয় । সিঙ্গাপুর, দুবাই, লন্ডন, নিউইয়র্ক এবং টরন্টোতে স্থাপিত অফিস-ষ্টুডিও থেকে তৈরি হবে অনুষ্ঠান ও সংবাদ । থাকবে সিলেটসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষায় নির্মিত অনুষ্ঠানও । মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড বাংলা চ্যানেলের যুক্তরাষ্ট্র সমন্বয়ক বিশিষ্ট আইনজীবী নাসরিন আহম্মেদ, নিউইয়র্কের বাংলা সাপ্তাহিক প্রবাসী সম্পাদক মোহাম্মদ সাইদ, দেশ কন্ঠের প্রধান সম্পাদক দর্পন কবির, জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকালের হাসানুজ্জামান সাকি, সাংবাদিক সাহেদ আলম, মিথুন কামাল, ইমরান আনসারী, টিএম মামুন, নির্মাতা আজাদ লিটু,জিল্লুর রহমান, ব্যবসায়ী এনাম চৌধুরী, ইনামুল হক, আরিফ মাহমুদ, খ্যাতিমান ব্যান্ড শিল্পী প্রমিথিউসের বিপ্লবসহ অনেকেই ।
প্রবাসীদের এই টেলিভিশন চ্যানেল যাত্রা শুরুর আগেই একই গ্রূপ থেকে এখন প্রকাশ হচ্ছে অনলাইন প্ত্রিকা দি প্রবাসী ডটকম। এর মাধ্যমে বিশ্বব্যপী বাংলায় খবর প্রচারের একটি নতুন ধারা তৈরি হয়েছে বলেও জানান, উদ্যোক্তারা । এছাড়াও প্রবাসী ক্লাব ও প্রবাসীদের নিয়ে বাংলাদেশ শো করার প্রস্তুতি চলছে বলেও নিউইয়র্কের সাংবাদিকদের জানানো হয়।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের