Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

কানেকটিকাটের বাংলাদেশিরা মসজিদ নির্মাণের অনুমতি পেলেও অর্থের অভাবে কাজ সম্পন্ন করতে পারছেন না

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: March 28, 2011 | 6:31 PM

বাংলা প্রেস (নিউইংল্যান্ড): যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টার শহর কর্তৃপক্ষ প্রবাসী বাংলাদেশিদের মসজিদ নির্মাণের দাবি পূরণ করেছে। এসোসিয়েশন অব মুসলিম কম্যুনিটির আবেদনের প্রেক্ষিতে শহর কর্তৃপক্ষ মসজিদ নির্মাণের জন্য অনুমতি প্রদান করেন। এ খবরে স্থানীয় বাংলাদেশিরা খুশির হলেও অর্থের অভাবে সম্পন্ন করতে পারছেন না অসমাপ্ত কাজ।কানেকটিকাটের ম্যানচেস্টারের প্রবাসী বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমানগণ দীর্ঘ ৭ বছর ধরে একটি মসজিদ ঘর নির্মাণের জন্য আপ্রাণ চেষ্টা করে আসছিল। ইতোমধ্যে ম্যানচেস্টার শহর কর্তৃপক্ষের অনুমতি অপেক্ষায় কেটেছে বেশ কয়েকটি বছর। দীর্ঘদিন ধরে প্রতি বছর রমজান মাসে স্থানীয় ধর্মপ্রাণ বাংলাদেশি মুসলমানরা তারাবীর নামাজ আদায়ের জন্য বিভিন্ন অফিস ও দোকানের মেঝে ব্যবহার করে আসছিলেন। এছাড়াও তারা গত ২০০৯ সাল থেকে অদ্যাবদি পার্ক স্ট্রীটের সেন্ট মেরী নামের একটি গির্জার বেসমেন্টে (ভূ-গর্ভস্থ ঘর) প্রতি শুক্রবার জুমা’র নামাজ আদায় করছেন।উল্লেখ্য,ম্যানচেস্টারের এসোসিয়েশন অব মুসলিম কম্যুনিটি(এএমসি) গত ২০০৭ সালে ২৩২ উডল্যান্ড স্ট্রীটের একটি বাড়ি ক্রয় করে মসজিদ নির্মাণের জন্য শহর কর্তৃপক্ষের কাছে অনুমোদন চেয়েছিল। কিন্তু উডল্যান্ড স্ট্রীটে বসবাসকারী আমেরিকান নাগরিকদের আপত্তির ফলে ঐ সময় মসজিদের অনুমোদন পাওয়া সম্ভব হয়নি। চলতি বছর এএমসি’র নেতৃবৃন্দরা ডাউন টাউন ম্যানচেস্টারের ৪৬ কটেজ স্ট্রীটে আরেকটি বাড়ি ক্রয় দেখিয়ে মসজিদ নির্মাণের জন্য অনুমোদন চেয়ে পুনরায় আবেদন করেন। তাদের এই আবেদনের প্রেক্ষিতে গত ২১ মার্চ ২০১১ সোমবার সন্ধ্যায় টাউন অব ম্যানচেস্টারেরে লিংকন সেন্টারে এক শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি চলাকালীন সময় এএমসি’র পক্ষে ম্যানচেস্টারে একটি মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে নানা বিষয়ে ব্যাখ্যা করেন এটর্নী লিওনার্ড জ্যাকব,ইঞ্জিনিয়ার রবার্ট জে.আর্সেনাল্ট,দ্য লরেন্স এসোসিয়েটসের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশি স্থপতি আনোয়ার হোসেন,সেন্ট মেরী চার্চের প্রতিনিধি পল ব্রিগস এবং ডা.আলী সাকিভাই। দীর্ঘ এক ঘন্টার শুনানি শেষে  ম্যানচেস্টার প্লানিং এন্ড জোনিং কমিশনের সদস্যদের মতামতের ভিত্তিতে কমিশনের চেয়ারম্যান জোসেফ ডিমিনিকো ম্যানচেস্টারে একটি মসজিদ নির্মাণের ৪৬ কটেজ স্ট্রীটের বাড়িটি ব্যবহার করার জন্য অনুমতি প্রদান করেন। উক্ত শুনানি চলাকালীন সময়ে এএমসি’র সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমাম জুবায়ের আহমেদ,মোহা. নুরুল ইসলাম,হারুন আল রশিদ,মোখলেস মুন্তাসির,তারেক আম্বিয়া,আশিকুর রহমান,জিলু আহমেদ,মতিউর রহমান,নাজমুল আহসান ফারুক,বাতেন সিরাজ,মোহা.আজমল আলী,দরুদ আহমেদ,এম.এ আলী,হারুন আহমেদ,জাহেদ চৌধুরী,তৌফিকুল আম্বিয়া,মোল্লা বাহাউদ্দিন পিয়াল,আ.ওয়াহেদ নাহিদ,শাহ্‌ ফাহিম ইসলাম,সোমেল উদ্দিন,বুলবুল আহমেদ,জাভেদ আহমেদ,হোসেন চৌধুরী,মোস্তাক আহমেদ,আশফাকুল তরফদার ও মো.হাসান প্রমুখ। ঐদিনেই খবরটি বাংলাদেশি মুসলমান সমাজের মাঝে ছড়িয়ে পড়লে প্রত্যেকেই মনে প্রাণে আনন্দ প্রকাশ করেন।এসোসিয়েশন অব মুসলিম কম্যুনিটির সভাপতি নুরুল ইসলাম,সা.সম্পাদক হারুন আল রশিদ,  কোষাধ্যক্ষ তারেক আম্বিয়া ও নির্বাহী সদস্য মোখলেস মুন্তাসির এক যৌথ বিবৃতিতে বার্তা সংস্থা বাংলা প্রেস’কে জানান,মসজিদের জন্য নির্ধারিত ঘরটি ক্রয়সহ মেরামত বাবদ সর্বসাকুল্যে খরচ পড়বে ২ লাখ ৭০ হাজার ডলার। ম্যানচেস্টারের বাংলাদেশি ছোট কম্যুনিটি থেকে এ যাবত ১ লাখ ৫০ হাজার ডলার সংগৃহিত হয়েছে। শিঘ্রই বাকি তহবিল সংগ্রহ করা না হলে মসজিদ ঘর ক্রয় ও নামাজের ব্যবস্থা করা সম্ভব হচ্ছেনা। তারা জরুরী ভিত্তিতে মসজিদ ঘরটি প্রতিষ্ঠাকল্পে সকল প্রবাসী ভাই-বোনদের এগিয়ে আসার জন্য আহবান জানান। মসজিদ ঘরটি নির্মাণে সাহায্য বা অনুদান প্রদানে আগ্রহীদেরকে Association of Muslim Community(AMC) 824 Main Street,Suite-C Manchester,CT 06040  ঠিকানায় চেক পাঠাতে অনুরোধ করা হয়েছে। সরাসরি অনুদান জমা দেয়ার জন্য Webster Bank (Routing-211170101) Account # 10025596 ব্যবহার করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য ৮৬০-৯৯২-৯১১৩,৮৬০-৮৬৯-০৯১৭,৮৬০-৯৯৭-৯৭৬৮,ও ৮৬০-৭৪৮-৯৬৮৭ নম্বরে যোগাযোগ করতেও অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV