Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

কানেকটিকাটের ম্যানচেস্টারে ঈদ উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: November 19, 2010 | 1:09 AM

 

   সাবেদ সাথী/বাংলাপ্রেস,ম্যানচেস্টার থেকে: বিপুল আনন্দ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে কানেকটিকাটের ম্যানচেস্টারে অনুষ্ঠিত হল ঈদ উৎসব। প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশি মুসলমান দ্বারা পরিচালিত ম্যানচেস্টারের আমেরিকান রেজিওন হলে গত ১৬ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাংলাদেশিরা মেতে উঠে ঈদ উৎসবে। ম্যানচেস্টার সহ পার্শ্ববর্তী কয়েকটি শহরের প্রায় দু�শতাধিক বাংলাদেশি উক্ত ঈদ উৎবে অংশ গ্রহন করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।ঈদের দিনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে একে অন্যের সাথে কুশল বিনিময় করেন।

 

  পাশাপাশি ছিল রকমারি খাবারের ব্যবস্থা। এছাড়াও শিশু কিশোরদের জন্য নানা রকম পুরুস্কারেরও ব্যবস্থা ছিল।আনন্দ উৎসবের এক ফাঁকে এসোসিয়েশন অব মুসলিম কমিউনিটি ম্যানচেস্টারের সা.সম্পাদক হারুনুর রশিদ মসজিদ নির্মাণের অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে মসজিদের নতুন বাড়ি কেনার ব্যাপারে নির্দিষ্ট মুল্য নির্ধারনসহ সকলের মতামত প্রত্যাশা করেন।এছাড়াও তিনি এসোসিয়েশন অব মুসলিম কমিউনিটি ম্যানচেস্টারের তহবিল জোরদার করার জন্য উপস্থিত সকলের কাছে আর্থিক সাহায্যেরও আবেদন জানান।মসজিদের জন্য শিঘ্রই নতুন একটি বাড়ি কেনার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে তিনি উল্লেখ করেন। উল্লেখ,কানেকটিকাটের ম্যানচেস্টারে বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ম্যানচেস্টার সহ পার্শ্ববর্তী কয়েকটি শহরে বর্তমানে এক হাজারেরও বেশি বাংলাদেশি বাস করছে।

অথচ অত্র এলাকায় বাংলাদেশিদের জন্য কোন মসজিদ নেই।কমিউনিটিতে লোকসংখ্যা বৃদ্ধির পাশাপাশি ম্যানচেস্টারে বাংলাভাষি বা বাংলাদেশি পরিচালিত একটি মসজিদের অভাব দীর্ঘদিনের। ম্যানচেস্টারে একটি মসজিদ নির্মাণের লক্ষে বাংলাদেশি মুসলমানরা আপ্রাণ চেস্টা চালিয়ে যাচ্ছে। অব মুসলিম কমিউনিটি ম্যানচেস্টার উক্ত ঈদ উৎসবের আয়োজন করে।
গত কয়েক বছর আগে ম্যানচেস্টারের উডল্যান্ড স্ট্রীটে মসজিদের জন্য একটি বাড়ি কেনা হলে সেখানকার স্থানীয় আমেরিকানরা আপত্তি জানায়,ফলে উডল্যান্ড স্ট্রীটে মসজিদ নির্মাণের জন্য টাউন অব ম্যানচেস্টার আর অনুমতি দেয়নি। সেই থেকে অদ্যাবদি আর কোন সুবিধাজনক স্থানের সন্ধান মেলেনি।সাম্প্রতি নতুন একটি বাড়ির সন্ধান পেয়ে সকলেই আশার আলো ফিরে পেয়েছ।

 

   ম্যানচেস্টারের বাংলাদেশি মুসলমানরা দীর্ঘদিন ইস্ট হার্টফোর্ডের ভারতীয় ও পাকিস্তানি মুসলমান দ্বারা পরিচালিত মসজিদে একত্রে জুমার নামাজ আদায় করে আসছিল।গত বছর থেকে বাংলাদেশিরা আলাদাভাবে ম্যানচেস্টারের ওয়াক স্ট্রীটের একটি চার্চের বেসমেন্টে জুমার নামাজ আদায় করে আসছে। আলাদাভাবে জুমার নামাজ আদায় করতে পেরে বাংলাদেশি মুসল্লিদের অনেকেই সাচ্ছন্দবোধ করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV