Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

কানেকটিকাটে অপটিমিস্টস্-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: October 5, 2010 | 9:45 PM

 

 

  সাবেদ সাথী/বাংলাপ্রেস,উইন্ডজোর থেকে-বাংলাদেশের আর্ত মানবতার সেবায় নিয়োজিত অপটিমিস্টস্-এর অর্থ যথাযথভাবেই ব্যবহৃত হচ্ছে।হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেশে প্রেরিত অর্থের কোন অপব্যবহার হচ্ছে না। গত রোববার বিকেলে কানেকটিকাটের উইন্ডজোরে এক মতবিনিময় সভায় অপটিমিস্টস্-এর প্রেসিডেন্ট মিনহাজ আহমদ একথা বলেন।

 

 দীর্ঘ এক দশক ধরে দেশের হত দরিদ্র স্কুল ছাত্র-ছাত্রীদের লেখাপড়াসহ স্বাস্থ্য সেবামুলক কাজে সহযোগিতা প্রদানকারী যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিসহ সকল ডোনার ও স্পন্সরশিপ প্রদানকারিদের প্রসংশনীয় ভুমিকার কথা উল্লেখ করে তিনি বলেন,প্রবাসীদের সাহায্য সহযোগিতায় আমরা এতদুর পর্যন্ত এগোতে পেরেছি। তিনি তার বক্তব্যে বাংলাদেশ-আমেরিকা উভয় দেশের তরুণ প্রজন্মকে এ ধরনের উদ্যোগের সাথে সংশ্লিষ্ট করার এবং শিক্ষা-সাংস্কৃতিক আদান-প্রদানমূলক কর্মসূচি গ্রহণ করতে সচেতন প্রবাসী অভিভাবকদেরদের প্রতি আহ্বান জানান। তিনি নতুন প্রজন্মকে আগামী দিনের নেতৃত্ব গ্রহণে প্রস্তুত করার জন্য অপটিমিস্টস্- এর মতো সেবামূলক সংগঠনে স্বেচ্ছাসেবার কাজে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।দেশে কতগুলো ছাত্র-ছাত্রী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অপটিমিস্টস্-এর সুবিধা পাচ্ছে?স্পন্সর বা আপনাদের প্রেরিত অর্থের সঠিক ব্যবহার কিংবা কোন দূর্নীতি হচ্ছে কিনা?উপস্থিত সাংবাদিকের এক প্রশ্নের জবাবে অপটিমিস্টস্-এর প্রেসিডেন্ট মিনহাজ আহমেদ বলেন,দেশে মোট ৪৭০ জন ছাত্র-ছাত্রী আমাদের তথা অপটিমিস্টস্-এর সুবিধা পাচ্ছে।তিনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলেন,প্রেরিত অর্থের কোন প্রকার অপব্যবহার হচ্ছে না।এ প্রসঙ্গে তিনি সামান্য অসঙ্গতির ফলে একজন ছাত্রের অপটিমিস্টস্-এর অনুদান বন্ধের উদাহরন তুলে ধরেন। অপটিমিস্টস্-এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মোহাম্মদ আর চৌধুরী রানা তার বক্তৃতায় বাংলাদেশের দরিদ্র ও অবহেলিত শিশুদের কল্যাণে অপটিমিস্টস্-এর কর্মকান্ড ব্যাখ্যা করেন এবং দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে অপটিমিস্টস্-এর জন্য তহবিল সংগ্রহ কথাসহ অনুষ্ঠান সম্পর্কিত নানা প্রসঙ্গ তুলে ধরেন। অপটিমিস্টস্-এর এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট(বাক)-এর সভাপতি ড.তামীম আহমেদ।

  

অনুষ্ঠানে বাংলাদেশের দু-জন স্কুল ছাত্রকে স্পন্সর প্রদান করতে পেরে জিলু আহমেদ জিলু ও আবেদুল ওয়াহিদ নাহিদ নিজেদেরকে ধন্য মনে করেন। তারা পৃথকভাবে স্পন্সর প্রদানের অভিজ্ঞতাসহ নানা আনন্দ ও অনুভুতির কথা উল্লেখ করেন। ব্যবসায়ী নুরুল আলম ও মশিউর রহমান কামাল বলেন,এ ধরনের একটি মহতি প্রতিষ্ঠানের কথা তারা আগে কখনোই শোনেনি,তাই তারা কানেকটিকাটে অপটিমিস্টস্-এর শাখা গঠনে এগিয়ে আসার আশ্বাস দেন।, প্রয়োজনে আমাদের প্রিয় সামাজিক সংগঠন ‘বাক’-এর সহযোগিতাও নেয়া হবে বলে তারা উল্লেখ করেন। মীর আজম তার বক্তব্যে বলেন।
এতদিন জানা ছিল না এমন একটি প্রতিষ্ঠান নিউইয়র্ক তথা আমেরিকাতে আছে। তিনি অপটিমিস্টসকে সকল প্রকার সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুস শহীদ দুদু,শামীম আহমেদ, আশফাক তরফদার,মইনুল হক চৌধুরী হেলাল,বেলাল তরফদার, আকাম চৌধুরী লিটন ও কন্ঠশিল্পী কৌশলী ইমা।

উল্লেখ্য,আগামী ৩০ ও ৩১ অক্টোবর নিউইয়র্কে ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে অপটিমিস্টস্-এর দশ বছর পূর্তি উদযাপন করা হবে বলে কর্মকর্তাগণ ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV