Friday, 5 June 2026 |
শিরোনাম
A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature
সব ক্যাটাগরি

কানেকটিকাটে জনাকীর্ন পরিবেশে থ্যাংকস গিভিং উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: November 28, 2010 | 11:36 AM

 

 বাংলা প্রেস, হার্টফোর্ড: আমেরিকানদের দেখেই হোক কিংবা শখের বসেই হোক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও দীর্ঘদিন ধরে নানাভাবে থ্যাঙ্কসগিভিং পালন করে আসছে। গত ২৫ নভেম্বর কানেকটিকাটে বাংলাদেশী বাংগালী কমিউনিটি ঘরোয়া পরিবেশে পালন করে কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস বা থ্যাংকস গিভিং উৎসব। কানেকটিকাটের ড্যানবুরীতে এক জনাকীর্ন পরিবেশে টার্কি ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় থ্যাঙ্কসগিভিং ডে। আমেরিকানদের পাশাপাশি সার্বজনীন এই থ্যাংকস গিভিং উৎসব অন্যান্য জাতিদের মত বাংলাদেশী বাংগালী কমিউনিটিতে একটি আনন্দ মুখর পরিবেশ বিরাজ করে।

 

 উল্লেখ্য, ১৬২১ সালের এক হেমন্তে, আমেরিকার আদি জনগোষ্ঠীর সাথে প্রধানত ইংল্যান্ড থেকে আগত যাজকদের এক শুভ সন্ধিক্ষনে পরস্পরের মধ্যে উৎপাদিত শষ্য এবং পন্য বিনিময়ের মধ্য দিয়ে যে ‘থ্যাংকস গিভিং’ উৎসবের সুত্রপাত ঘটে তার ধারাবাহিকতায় ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন সেদিনের সেই বন্ধুত্ব এবং শান্তির অমেয়বানী আমেরিকানদের অন্তরে পরশ বুলিয়ে দিতে রাস্ট্রীয় ভাবে এই দিনটিকে – ‘থ্যাংকস গিভিং হলি ডে’ হিসাবে ঘোষনা করেন।

সেই থেকে প্রতি বছর বন্ধুত্ব এবং সংহতি প্রকাশের এই ঐতিহাসিক প্রেক্ষাপটকে স্মরণীয় বরনীয় করে তুলতে নানা আয়োজনে মেতে উঠে সমগ্র উত্তর আমেরিকা।আমেরিকায় বসবাসরত বাংলাদেশী বাংগালীরাও পারিবারিক কিংবা সামাজিক বলয়ে প্রীতি সমাবেশের মধ্য দিয়ে এই উৎসবে নিজেদের সম্পৃক্ত করে। প্রতিবারের মত থ্যাংকস গিভিং ডে উপলক্ষে কানেকটিকাটের পরিচিত মুখ ব্যবসায়ী রফিক নাসরিন দম্পতির ড্যানবুরীর লুইস ড্রাইভের বাসায় বসে এক বড় ধরনের আসর। তিনটি বড় টার্কি ছাড়াও কোরবানির মাংসও পরিবেশন করা হয় ওই পার্টিতে। ছাড়াও কানেকটিকাটের আরও কয়েকটি স্থানে সামাজিক এবং পারিবারিক ভাবে নানা আয়োজনের মধ্যে থ্যাংকস গিভিং এর টার্কি উৎসবে মিলিত হয় স্থানীয় বাংলাদেশি বাংগালী সমাজ। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV