Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

কানেকটিকাটে ড্যানবুরীতে মসজিদ নির্মাণের জন্য মুসলিম সোসাইটিকে জায়গা দেবে সিটি মেয়র

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: October 20, 2010 | 12:00 AM

 সাবেদ সাথী(বাংলাপ্রেস)ড্যানবুরী থেকে ফিরেঃ ড্যানবুরীর মুসলমানদের স্বপ্ন বাস্তবায়নের জন্য শুধু আমার সহযোগিতাই নয়,প্রয়োজনে তাঁদের ধর্মীয় উপসানালয় বা মসজিদ নির্মাণের জন্য জায়গাও বরাদ্দ দেব। গত ১৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় মুসলিম সোসাইটি অব গ্রেটার ডানবুরীর উদ্যোগে ঈদ পরর্বতী এক আলোচনা সভায় কানেকটিকাট অঙ্গরাজ্যের ড্যানবুরী সিটি মেয়র মার্ক বোগটন এ কথা বলেন।

 

 

 

 তিনি আরও বলেন,ড্যানবুরীর ধর্মপ্রাণ মুসলমানরা তাদের স্বপ্ন বাস্তবায়নে দীর্ঘদিন ধরে একটি মসজিদ নির্মাণের জন্য চেষ্টা চালিয়ে আসছে। এ বিষয়টি নিয়ে তারা কয়েক দফায় আমার সাথে আলোচনাও করেছিল। তাই স্থানীয় মুসলিম কমিউনিটিকে আমার সাধ্যমত সকল প্রকার সাহায্য সহযোগিতা করবো। প্রয়োজনে মসজিদ নির্মাণের জন্য জায়গাও বরাদ্দ দেব।এখানে ধর্মীয় প্রতিষ্ঠানসহ একটি মসজিদ নির্মাণ হলে ভবিষ্যত মুসলিম প্রজন্ম সঠিক পথে পরিচালিত হবে।আর এ প্রজন্ম ঠিক পথে চললে মুসলমানদের সম্পর্কে আমেরিকার মানুষের ভ্রান্ত ধারনারও পরির্তন হবে। ড্যানবুরীর ইষ্ট হায়েস্টন রোডের হাটার্স পার্কের হলরুমে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় কংগ্রেসম্যান ক্রিস মারফি। তিনি উপস্থিত অনেকেরই নানা প্রশ্নের উত্তর দেন।  উপস্থিত দর্শকদের এক প্রশ্নের জবাবে ক্রিস বলেন,মুসলমানদের এয়ারপোর্টের হয়রানী একটি বিরাট সমস্যা।

 

 

 

 এই হয়রানীর বিষয়টি আমি অবগত রয়েছি।মুসলমানদের এয়ারপোর্টে হয়রানী বন্ধের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানাবেন বলে তিনি উপস্থিত দর্শক-শ্রোতাদের আশ্বাস দেন।মুসলিম সোসাইটি অব গ্রেটার ড্যানবুরীর অন্যতম কর্মি জন ব্রো’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ব্যবসায়ী ও যুক্তরাষ্ট্র আ.লীগের যুগ্ন সা.সম্পাদক হেলাল-উল করিম,ইঞ্জিঃ সৈয়দ আসাদ বাবু, সিন্ডি লাউপডার, বেডগাবক, মাওলানা শেখ শামসুল আরেফি ও ব্রীজপোর্ট মসজিদের ইমাম শেখ হাসান আবু নুর। যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সার্থক হয়েছে তারা হলেন-ইমান বেশতায়ী, সিন্ডিহা ফুয়েন্টি, এলহাগ, নাসাবা নেওয়াজ, আজিজ ভাবনাগারওয়ালা, হেলাল-উল করিম, মোহাঃ রফিকুল আলম, মেহেদি হাসান ও রাশেদ আহমেদ প্রমুখ। ড্যানবুরীসহ পার্শ্ববর্তী শহরগুলো থেকে দু’শতাধিক মুসলমান নারী-পুরুষের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত, পাকিস্তান ও আমেরিকান মুসলমান নারী-পুরুষরা উক্ত সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ