Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

কানেকটিকাটে নন্দিনীর জাকজমক ঈদবাজার

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: August 16, 2011 | 5:03 PM

বাংলা প্রেস, নিউ ইংল্যান্ড থেকে: কানেকটিকাটের ম্যানচেস্টারে গত ১৪ আগষ্ট রোববার জাকজমক এক ঈদবাজার অনুষ্ঠিত হয়েছে। নন্দিনী নিউ ইংল্যান্ড শাখার আয়োজনে এবং স্থানীয় বাক-এর সহযোগিতায়  প্রথমবারের মত অনুষ্ঠিত উক্ত ঈদবাজারের বিশেষ আকর্ষন ছিল দেশ ও প্রবাসের নামকরা ডিজাইনার ও বুটিকের তৈরি নানা রকমের পোশাক, জুয়েলারীসহ ঈদ প্রয়োজনীয় নানা দ্রব্যাদির বেচাকেনা। মহিলাদের জন্য ছিল মেহেদী,ম্যানিকিউর ও আই ব্রো’র ব্যবস্থা।  এবারের ঈদ বাজারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট লেখিকা, নন্দিনীর প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক সুলতানা রিজিয়া। ঈদ বাজারে  ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ইফতারের বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়।মহিলাদের সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন হিসেবে দেশ ও প্রবাসে  একটি পরিচিত নাম নন্দিনী। কানেকটিকাটে নন্দিনীর প্রথম এই অনুষ্ঠান ঈদ বাজারে বিভিন্ন প্রান্ত থেকে শত শত নারী, পুরুষ উক্ত ঈদ বাজারে এসে ঈদের কেনাকাটাসহ নানা আনন্দ উপভোগ করেন।উল্লেখ্য, লেখিকা সুলতানা রিজিয়া মুক্তধারা আয়োজিত বই মেলায় যোগদানের উদ্দেশ্যে গত ৮ জুন নিউইয়র্কের আসেন। উক্ত বই মেলায় তাকে এক বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। বাংলা একাডেমী আয়োজিত একুশের বই মেলায় নন্দিনী গত ১৬ বছর ধরে বইয়ের দোকান প্রদর্শন করে আসছে। এছাড়াও ভারতের কলকাতা, আসামের শিলচরে গত ১১ বছর এবং নিউইয়র্কের মুক্তধারা আয়োজিত বই মেলায় গত ৩ বছর ধরে বইয়ের দোকান প্রদর্শন করে আসছে। দেশে ও প্রবাসে বাংলাদেশি কমিউনিটির কাছে এই ঈদ বাজারের সাফল্যের জন্য লেখিকা সুলতানা রিজিয়া প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ঈদ বাজারে স্থানীয়
গন্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. গনি চৌধুরী, ডা.গোলাম রসুল গাজী, কবির আখন্দ, গোলাম আহমেদ, আব্দুল মান্নান চৌধুরী, বেলা চৌধুরী, মলি গাজী, লাকী আখন্দ প্রমুখ। এবারের ঈদ বাজারকে সাফল্য মন্ডিত করার পেছেনে যাদের অবদান রয়েছে তারা হলেন নন্দিনী নিউইংল্যান্ড শাখার সদস্যা রওনক আফরোজ, লাকী রশিদ, শাপলা ওয়াহেদ, নাহিদ শারমিন, ইভা ওয়াহেদ, পারভীন বাবু, তাবিবা পর্ণা, নন্দিনীর সভাপতি আসিফ বাবু, সহসভাপতি জহিরুল ভুঁইয়া, আলাউদ্দিন, শাহীন,হেলাল রশিদ, লাকী রশিদবাক-এর সভাপতি আশফাকুল তরফদার, সা. সম্পাদক মশিউর রহমান কামাল, ময়নুল চৌধুরী হেলাল প্রমুখ। উল্লেখ্য,  নিউইয়র্ক, আটলান্টা ও টেক্সাস থেকে নামকরা ডিজাইনার ও বুটিক উক্ত মেলায় অংশগ্রহন করে মেলাটিকে সৌন্দর্যমন্ডিত করে তোলেন। এছাড়াও নন্দিনীর সদস্যরা নানা ধরনের দোকানের পশরা সাজিয়ে মেলাকে আরও আকর্ষনীর করে তোলেন। এই ঈদ
বাজারের সাফল্য শুধু নন্দিনীর নয় এ সাফল্য গোটা কানেকটিকাট প্রবাসী বাংলাদেশিদের বলে মন্তব্য করেন ঈদ বাজারের অন্যতম আয়োজক রওনক আফরোজ। ঈদ বাজারকে সফল করতে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সবাইকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়াছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV