Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

কানেকটিকাটে বাকের মহান স্বাধীনতা দিবস উদযাপন, মুক্তিযোদ্ধাদের স্মরণ

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: April 2, 2019 | 10:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন খ্যাত বাংলাদেশী-আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করে। কানেকটিকাটের ব্রীজপোর্টে অনুষ্ঠিত হয় স্বাধীনতার স্মৃতি স্মারণ, আলোচনা। স্মরণ করা হয় মুক্তিযোদ্ধাদের। ৩১ মার্চ রোববার সন্ধ্যে ৬টা থেকে শুরু হওয়া নানান কর্মসূচি শেষ হয় রাত ১০টায়।


পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।


সংগঠনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হুমায়ূন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক আবদুল জলিল জায়গিরদার খোকন। সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুর রহমান ও যুগ্ম সম্পাদক সাঈদ চৌধুরী সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকের সাবেক উপদেষ্টা, লায়ন্স গভর্ণর কানেকটিকাট সাইক্রিয়াটিস্ট এসাসিয়েশনের সভাপতি ডা. শওকত এ খান। অন্যদের মধ্যে মঞ্চে উপবিষ্ট ছিলেন বাকের সাবেক সভাপতি ড. তামিম আহমেদ, আশফাকুল তরফদার ও মশিউর রহমান কামাল, কানেকটিকাট স্টেট আওয়ামীলীগ সভাপতি জুনেদ এ খান, কানেকটিকাট স্টেট বিএনপির সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু, মুক্তিযোদ্ধা মাইকেল শাহ, ফরিদ চৌধুরী তারেক, সিরাজ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট আতাউর রহমান চৌধুরী, বাকের সহ সভাপতি মোহাম্মদ রহমান তুহিন ও নূরুল আলম, কোষাধ্যক্ষ তারেক খান, পাবলিক রিলেশান সম্পাদক আকম মেসবাহ উদ্দিন, ক্রীড়া সম্পাদক দীপু জায়েদুল আলম, সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল মুমিত মামুন, সাবেক কর্মকর্তা হাবিবুর রহমান, আবছারুল আলম, আমিরুজ্জামান প্রমুখ।
সভাপতির বক্তব্যে মইনুল হক চৌধুরী হেলাল বাকের সার্বিক কার্যক্রম তুলে ধরে স্বাধীনতা দিবস অনুষ্ঠান সফল করার জন্য বাক সদস্য সহ উপস্থিত কানেকটিকাট প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আগামী ২৭ এপ্রিল উৎসবমুখর পরিবেশে বাকের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হবে উল্লেখ করে সকলকে এ অনুষ্ঠানে আমন্ত্রন জানান।


অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতা দিবসের গুরুত্ব ও তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য রাখেন।কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মহান স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী শহীদের।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শওকত এ খান বাংলাদেশের স্বাধীনতার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বলেন, প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য জানতে মুখ্য ভূমিকা রাখবে এ আয়োজন। বাংলাদেশ সম্পর্কে জানতে আগ্রহী হবে তারা।


বাকের সাবেক সভাপতি ড. তামিম আহমেদ, আশফাকুল তরফদার ও মশিউর রহমান কামাল তাদের বক্তব্যে ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের নয় মাসে বাংলাদেশীদের আত্মত্যাগ এবং পাকিস্তানী বাহিনীর হাতে বাংলাদেশী মা-বোনদের সম্ভ্রমহানির কথা তুলে ধরেন। তারা এ সময় কানেকটিকাটে ‘বাংলাদেশ ডে’র উদযাপনের আহ্বান জানান।
কানেকটিকাটে বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণী-পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত হয়ে উদযাপন করেন দিবসটি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV