Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

কানেকটিকাটে বেঙ্গলী খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: December 28, 2010 | 8:19 PM

 সাবেদ সাথী, হার্ডফোর্ড : কানেকটিকাটে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে।সারাবিশ্বের মতো কানেকটিকাটের বেঙ্গলী খ্রিস্টান সম্প্রদায়ের ঘরে ঘরে ছিল উৎসবের আমেজ। কানেকটিকাটের বেঙ্গলী খ্রীস্টান সম্প্রদায় গত শনিবার পৃথক পৃথক কয়েকটি স্থানে যিশু খ্রীস্টের জন্ম তিথি শুভ বড়দিন পালন করে। ধর্মীয় অনুষ্ঠানাদি ছাড়াও এ সকল অনুষ্ঠানে ছিল নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

 

 

  গত ২৫ ডিসেম্বর শনিবার হার্টফোর্ড,ম্যানচেস্টার ও হার্ডফোর্ডের ডাউন টাউনে পৃথক পৃথক ভাবে বড়দিন পালনের আয়োজন করা হয়। এ সকল অনুষ্ঠানে গ্রেটার হার্ডফোর্ডে বসবাসকারী ৩ শতাধিক বেঙ্গলী খ্রীস্টান নারী-পুরুষ অংশ গ্রহন করে। পৃথক পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীবৃন্দরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। ঘরে ঘরে রঙিন বাতি আর ফুল দিয়ে বড়দিনের সাজে সাজানো হয়েছিল খ্রিসমাস ট্রি। খ্রিস্ট ধর্মে বিশ্বাসীদের অনেকের ঘরেই বসানো হয়েছিল প্রতীকী গোশালা।বেথেলহামের গরিব কাঠুরের গোয়াল ঘরেই যীশু খ্রিস্টের জন্ম। সে কথা স্মরণ করে বাড়িতে ধর্মীয় আবহ সৃষ্টি করতেই এটি করেন যীশুর অনুসারীরা। যীশুর জন্মতিথি ২৫ ডিসেম্বরকে প্রতিবছর আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বড়দিন হিসাবে পালন করে বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়।কানেকটিকাটের হার্ডফোর্ডের বাসিন্দা ও বেঙ্গলী খ্রিস্টান কমিউনিটির নেতা ডেভিড রোজারিও স্বপন বড়দিন উপলক্ষে �বাংলা প্রেস�কে বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালবাসার মাধ্যমে বিশ্বকে মানুষের শান্তির আবাস ভূমিতে পরিণত করার লক্ষ্যে যুগে যুগে অনেক মহামানব পৃথিবীতে এসেছেন। তাঁদের মধ্যে যীশুখ্রিষ্ট ছিলেন অন্যতম। তিনি পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানিয়েছেন,সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের পথ দেখিয়েছেন। যুগে যুগে প্রেরিত মহামানবের আহ্বান আজো মানব জাতিকে সত্য, কল্যাণ ও শান্তির পথে চলতে অনুপ্রেরণা যোগায়।আবহমান কাল থেকে ভালবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ সকল মানুষের মধ্যে বিদ্যমান সম্প্রীতির সুমহান ঐতিহ্যকে আরো দৃঢ় করতে সবাইকে কার্যকর অবদান রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV