Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

কানেকটিকাট বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

অনলাইন ডেস্ক পঠিত: 79 বার

প্রকাশিত: February 8, 2020 | 8:39 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : একটি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি একটি সংগঠনের কর্মীদের চাঙ্গা করে তুলে নি:সন্দেহে। আজ প্রায় দেড় দশক পরে হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানেকটিকাটের সদস্যদের অক্লান্ত পরীশ্রম ও ঐকান্তিক ইচ্ছার দৃঢ়তার ফলে কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ব হোসেন খোকনের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় কেন্দ্রীয়ভাবে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অংগরাজ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অতি সম্প্রতি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মেরিডেনের এক রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে। এতে দলের সকল স্তরের নিবেদিত প্রাণ নেতা-কর্মীরা স্বপরিবারে উপস্থিত থেকে এর শোভা বর্ধনে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনুষ্ঠান সফল করতে নতুন কমিটির আহ্বায়ক বিশিষ্ট সমাজ সেবক তৌফিকুল আম্বিয়া টিপু,সদস্য সচিব আনোয়ার হোসেন হিমু সহ অন্যান্য নেতৃবৃন্দ যে অবদান রেখেছেন তার জন্য দল তাদের কাছে কৃতজ্ঞ। পরিচিতি সভায় জাতীয়তাবাদী শক্তিতে নব উদ্যোমে বলীয়ান হয়ে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে চার দেয়ালে বন্দী রেখে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের বহু কষ্টে অর্জিত গণতন্ত্র হরণকারীদের হটিয়ে নেত্রীকে মুক্ত করার ব্যাপারে সবাই অংগীকারাবদ্ধ হয়ে একযোগে কাজ করে যাওয়ার শপথ নেন। এতে সভাপতিত্ব করেন দলের নতুন কমিটির আহ্বায়ক তৌফিকুল আম্বিয়া টিপু। সভাটি দলের সদস্য এডভোকেট সালেহ আহমদ এবং দলের সদস্য সচিব আনোয়ার হোসেন হিমুর যুগলবন্দীতায় পরীচালিত হয়।

৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানেকটিকাটের নতুন আহবায়ক কমিটি : আহ্বায়ক তৌফিকুল আম্বিয়া টিপু, সদস্য সচিব আনোয়ার হোসেন হিমু, যুগ্ম আহবায়ক আশফাকুল তরফদার,শফিউল আলম শফি, আনোয়ার মাহমুদ, মোহাম্মদ আহসান হেলাল, সরকার মামুন। সদস্যরা হলেন: মো: শাহরিয়ার রহমান আরিফ, লিখন ভূঁইয়া, আরিফুল ইসলাম নিপুন, হেমন্ত পালমা, আব্দুল মান্নান চৌধুরী, তোফায়েল রহমান তপন, মোহাম্মদ শাহীন, মোহাম্মদ এ হাসেম, মোহাম্মদ এম হুসেন মিলন, আলমগীর কবির লাভলু, আব্দুস সবুর খান, এডভোকেট সালেহ আহমেদ, আনিসুর রহমান, এনামুল আম্বিয়া, সেলিম সুলতান, রাফি আহমেদ, মিনাল চৌধুরী, ফাহিমুর রহমান অপু, সালমা সিকান্দার, শাহ ইসলাম ফাহিম, আবুল কালাম আজাদ, খালেদ সাইফুল্লাহ, মাসুদ রানা এবং সোহেলুর রহমান স্বপন।
সভায় বক্তব্য রাখেন মেরিডেন  শহড়ের কাউন্সিলর মিগেল ক্যাস্ট্রো, বিদায়ী সাধারণ সম্পাদক সোহেলুর রহমান স্বপন, বর্তমান কমিটির সাধারণ সদস্য মো:শাহরিয়ার রহমান আরিফ, এডভোকেট সালেহ আহমেদ এবং  আহ্বায়ক তৌফিকুল আম্বিয়া টিপু। বক্তারা প্রহসণের  নির্বাচন করে দেশের জনগনের অর্থ লুট করে নির্বাচনের নামে এ তামাশা বন্ধের জোড় দাবী করেন। বক্তারা দেশ নায়ক তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। সভায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্হতা কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV