কানেকটিকাট বিএনপির বিজয় দিবস পালন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কানেকটিকাটের মেনচেষ্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানেকটিকাটের উদ্দ্যোগে ১৫ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু। সভাটি পরিচালনা করেন দলের সাধারন সম্পাদক সোহেলুর রহমান স্বপন।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট সালেহ আহমেদ, আনোয়ার হুসেন হিমু, আশফাকুল তরফদার, এম ডি শাহরিয়ার রহমান আরিফ, রাফি আহমেদ, তপন রহমান, লিকন ভুইয়া, মামুন সরকার, ফাহিমুর রহমান, অপু, কাওসার আহমাদ সাদমান, সোহেলুর রহমান স্বপন ও তৌফিকুল আম্বিয়া টিপু এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তোলে ধরেন। বিজয়ের ৪৯ বছর পরও আমরা বিজয়ের কাংখিত লক্ষে পৌছতে পারিনি বলে বক্তারা উল্লেখ করে বলেন, এ অবৈধ সরকার বিচার ব্যবস্তা সহ প্রত্যেকটি সেক্টরকে দংশের ধারপ্রান্তে নিয়ে গেছে এর থেকে উত্তরণের একমাত্র পথ সকল আওয়ামী বিরুধি শক্তিকে এক যোগে রাস্তায় নামতে হবে। বার বার একটি মহল এবং দুর্ভাগ্যজনকভাবে এই দলটি (আওয়ামী লীগ), যারা মুক্তিযুদ্ধের সময়ে অগ্রণী ভুমিকা পালন করেছিল, তাদের হাতে বার বার গণতন্ত্র নিহত হয়েছে।
বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিশর্ত মুক্তি দাবি করেন। দেশ নায়ক তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবী জানান।বক্তারা বলেন, আসুন এই বিজয়ের মাসে আমরা এই শপথ গ্রহণ করি, একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছিলাম সেই স্বাধীনতা-সার্বভৌমত্ব আমরা যেকোনো মূল্যে রক্ষা করব। আমাদেরকে এজন্য ঐক্যবদ্ধ হতে হবে। সভায় বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা করে দোয়া করা হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests