কানে আলো ছড়ালেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বলিউড অভিনেত্রী ও সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই শনিবার উপস্থিত ছিলেন ৭১তম কান চলচ্চিত্র উৎসবে। লাল লিপস্টিকে রাঙানো ঠোঁটে রেড কার্পেট মাতিয়েছেন এই জনপ্রিয় মুখ। কালো ও বেগুনির সম্মিলনে সাজানো তার পরা দীর্ঘ গাউনটি দেখে মনে হচ্ছিল কোনো ময়ূর পাখা মেলেছে। শনিবার কানের লালগালিচায় হাঁটার পর পালে দো ফেস্টিভ্যাল ভবন থেকে বেরিয়ে আসছিলেন সাবেক এই বিশ্ব সুন্দরী। শুধু ভক্ত নয়, ৪৪ বছর বয়সী এ তারকার সৌন্দর্য মুগ্ধ করেছে ফ্যাশনপ্রেমীদেরও। বিশেষ করে তার গায়ে জড়ানো চমৎকার পোশাকটিতে চোখ ছিল সবার।
রূপে-গুণে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক এই আয়োজনের ৭১তম আসরে লালগালিচায় হাজির হয়ে আলো ছড়িয়েছেন অ্যাশ। সেখানে হাজির হতে তিনি বেছে নিয়েছেন দুবাইভিত্তিক ডিজাইনার মাইকেল সিনকোর পোশাক। কানের দুলগুলোও ছিল দর্শনীয়। তার স্টাইলিস্ট ছিলেন আস্থা শর্মা। গাউনটি দেখে ফ্যাশন অনুরাগীরা কুর্নিশ করছে তাকে। দৃষ্টিনন্দন পোশাকটির সুবাদেই অনায়াসে সবার মনোযোগ নিজের দিকে নিয়ে এসেছেন ঐশ্বরিয়া। কান যাত্রা উপলক্ষে গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন বচ্চন-বধূ। সেখানে তিনি প্রথম পোস্ট করেছেন মেয়েকে নিয়েই। আরাধ্যকে নিয়ে ওইদিনই ফরাসি উপকূলে পা রাখেন এই তারকা। তারা উঠেছেন হোটেল মার্টিনেজে। অন্যদিকে শনিবার দিনের শুরুতে নীল পাউডার ও গোলাপি কাঁধখোলা পোশাক পরে লরিয়েলের প্রচারণায় অংশ নেন ঐশ্বরিয়া। এর ডিজাইনার মনীষ অরোরা। কানে তার এই ঐশ্বর্যময় ও ফ্যাশনেবল যাত্রা ১৬ বছরের। শুরুটা সেই ২০০২ সালে। এ নিয়ে ১৭ বার কান চলচ্চিত্র উৎসবে অংশ নিলেন তিনি। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!