Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

কামাল আহমেদ তার কর্মে বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে: এবিটিভির বিশেষ অনুষ্ঠান ‘‘স্মৃতিতে অম্লানে’’

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: April 7, 2021 | 10:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: সীমিত আয়োজনে গভীর বিষাদ জাগিয়ে পালিত হল যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির অকৃত্রিম বন্ধু, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী। দেশ ও প্রবাসে জনপ্রিয় টিভি চ্যানেল এবিটিভি দিনটি উপলক্ষে বিশেষ আলোচনা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘‘স্মৃতিতে অম্লান’’ আয়োজন করে। এছাড়া অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মোনাজাতও। কামাল আহমেদ ছিলেন এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক। বেদনাময় এই দিনে মানবতার ফেরিওয়ালা এবং প্রবাসীদের প্রিয়মূখ কামাল আহমেদ স্মরণে আবেগাপ্লুত হয়ে পড়েন বক্তারা। তারা বলেন, কামাল আহমেদ তার কর্মে যুগ যুগ বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।
বিশেষ এই আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখে সবসময় সবার আগে যে মানুষটিকে পাওয়া যেত তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় বিয়ানীবাজারের কৃতিসন্তান কামাল আহমেদ। দীর্ঘ ৪০ বছর ধরে মানবসেবায় নিজের সকল স্বার্থকে জলাঞ্জলি দিয়ে প্রবাসীদের কাছে একজন ‘কামাল ভাই’ হয়ে উঠেছিলেন । বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ও আক্রান্ত মানুষের সহযোগিতা করেছেন নির্ভয়ে। সেই ভাইরাসে আক্রান্ত হয়েই সম্মুখ সারির যোদ্ধা হিসেবে পৃথিবী থেকে চিরবিদায় নেন গত বছরের ৫ এপ্রিল।

বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ শহিদুল্লাহ এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন কামাল আহমেদের দীর্ঘদিনের সহযোদ্ধা এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট আজিমুর রহমান বুরহান, যুক্তরাষ্ট্রের সর্বাধিক পঠিত পত্রিকা সাপ্তাহিক ঠিকানার চেয়ারম্যান সাবেক এমপি এম এম শাহীন, সিনিয়র সাংবাদিক ও সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান, এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজসেবক মাসুদুল হক ছানু, এবি মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজকর্মী মোস্তফা কামাল, এবি মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মূল ধারার রাজনীতিবিদ ফখরুল ইসলাম দেলোয়ার, তরুণ প্রকৌশলী ও এবি মিডিয়া গ্রুপের পরিচালক মোহাম্মদ রহমান সায়েম, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসাইন কুনু, বদরুল খান, পেনসিলভ্যানিয়া বিয়ানীবাজার সমিতির সভাপতি মাশুক খান এবং কামাল আহমেদের পরিবারের পক্ষ থেকে তার ভগ্নিপতি বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট ও রাজনীতিবিদ ফারুক চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত কারী আব্দুলাহ আল মামুন। এসময় ইসলামের দৃষ্টিতে সমাজকর্ম এবং এর প্রতিদান এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমদ আবুল কালাম এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মিরজা আবু জাফর বেগ। অনুষ্ঠানে পৃথিবী আমাদের আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে জীবনের সকল রঙ্গিন পরিচয় শিরোনামে ইসলামিক সংগীত পরিবেশন করেন বিয়ানীবাজারের শিল্পী মো. মাহমুদ হাসান।
আবেবঘন এই অনুষ্ঠানে আলোচকরা মরহুম কামাল আহমেদের সঙ্গে তাদের পথচলার স্মৃতিচারণ করেন। তারা বলেন, কামাল আহমেদ ছিলেন কমিউনিটির বটবৃক্ষের মত। তিনি আজীবন সবাইকে ছায়া দিয়ে গেছেন। দিকনির্দেশনা দিয়েছেন। পথ দেখিয়েছেন। সুখে দুখে প্রবাসী বাঙালিদের আত্মার আত্মীয় হয়েছেন। তিনি ছিলেন আলোর দিশারী। মানবতার ফেরিওয়ালা। একজন দক্ষ ও পরিশ্রমী সংগঠক। সকল গুনের অধিকারী একজন নেতা। বক্তারা কামাল আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, কামাল আহমেদ চিরকাল বেঁচে থাকবেন মানুষের ভালবাসায়। মানুষের শ্রদ্ধায়। মানুষের হৃদয়ে।
অনুষ্ঠানে বিশেষ দোয়া মাহফিলে কামাল আহমেদসহ বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি আবদুল খালিক খায়ের ও কার্যকরী সদস্য আজাদ বাকিরসহ দেশ ও প্রবাসে কভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া এবিটিভির সিএফও এম সিন উদ্দিন (আহাদ) এর আশু রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করা হয় । মুনাজাত পরিচালনা করেন ফ্লোরিডা মসজিদ তাওহিদের ইমাম ও খতিব ক্বারী ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে মরহুম কামাল আহমেদের বর্ণাঢ্য কর্মজীবনের ওপর একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV