Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

কারোনাভাইরাস শঙ্কায় সৌদি আরবে প্রবেশ সাময়িক স্থগিতে ক্ষতিগ্রস্তদের ওমরাহ ও ভ্রমণ ভিসা ফি ফেরত দিবে সৌদি সরকার

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: March 2, 2020 | 8:00 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : কারোনাভাইরাস শঙ্কায় সৌদি আরবে প্রবেশ সাময়িক স্থগিতে ক্ষতিগ্রস্তদের ওমরাহ ও ভ্রমণ ভিসা ফি ফেরত দিবে সৌদি সরকার। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পবিত্র মসজিদ আল হারামাইনে আগত ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের ওমরাহ ফি ও পরিষেবা চার্জ ফিরিয়ে দেওয়া হবে। কারোনাভাইরাস আশঙ্কায় সৌদি আরবে প্রবেশ সাময়িক স্থগিতের কারণে যারা ভ্রমণ করতে পারেননি, তাদের জন্য এই সুযোগ। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, যেসকল দেশের মানুষ ওমরাহ এবং ভ্রমণেের উদ্দেশ্যে নিজ দেশে ওমরাহ এজেন্টদের মাধ্যমে ভিসা ফি এবং পরিষেবা চার্জ জমা করেছেন। সেসকল এজেন্টদের মাধ্যমে ফি ফেরতের আবেদন করার জন্য একটি ব্যবস্থা রয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যেসকল ভিসা প্রার্থীরা করোনাভাইরাসের নিষেধাজ্ঞার কারণে ওমরাহ অংশগ্রহণ এবং ভ্রমণ করতে পারছেননা। তাদের ভিসা ফি এবং পরিষেবা ফি ফেরত দেওয়া হবে। ভিসার ফি জমা দেওয়া প্রার্থীদের সকলকে নিজ নিজ দেশীয় ওমরাহ এজেন্টদের সাথে যোগাযোগ করে ফি ফেরত নেওয়ার আহবান জানিয়েছে মন্ত্রণালয় । হজ ও ওমরাহ মন্ত্রণালয় আন্ডার সেক্রেটারি জানান, খুব শীঘ্রই অনলাইনে ওমরাহ ভিসা বন্ধের ব্যবস্হা গ্রহণ করা হবে। এছাড়াও, এবিষয়ে যাদের প্রশ্ন রয়েছে তাদেরকে এই ফোন নাম্বারে 00966-920002814 অথবা ইমেল আইডিতে [email protected] এ মন্ত্রণালয়ের পরিষেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সৌদি আরবের মক্কায় ওমরাহ এবং মদীনায় নবীর মসজিদে ভ্রমণে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে । নতুন করোনাভাইরাস বিপজ্জনকভাবে ছড়াচ্ছে এমন দেশগুলি থেকে আগত পর্যটন ভিসাধারীদের প্রবেশ স্থগিত করে সৌদি আরব । এই ঘোষণার পরে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) দেশগুলির নাগরিকদেরও প্রবেশ সাময়িক স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জিসিসির নাগরিকরা, যারা কিংডমে টানা ১৪ দিন ধরে রয়েছেন এবং যাদের মধ্যে করোনাভাইরাসের কোন লক্ষণ দেখা যায়নি, তারা নিষেধাজ্ঞার হাত থেকে অব্যাহতি পেয়েছেন এবং তারা হজ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পারমিট সংগ্রহ করতে পারবেন। ওমরাহ পালন এবং পবিত্র শহরগুলি দেখতে তাদের জন্য সমস্যা নেই।

সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে যে, কর্মসংস্থান ভিসা (আকামাদারি), ওয়ার্ক ভিজিট ভিসা, ব্যবসায়িক ভিসা এবং পরিবার পরিদর্শন ভিসা বহনকারী যাত্রীদের সৌদি কর্তৃক আরোপিত ভ্রমণ বিধিনিষেধ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপরের সমস্ত ভিসাধারীদের পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সৌদি আরবে প্রবেশের অনুমতি থাকবে।

রবিবার সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরব এখনও পর্যন্ত নতুন করোনাভাইরাস (সিওভিডি -১৯) দ্বারা আক্রান্ত হয়নি এবং নিয়মিত নীতি অনুসরণ ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশে মহামারীটির প্রবেশ রোধে কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV