কার্যকরী কমিটির সভা আহ্বানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে দ্বন্দ্ব চরমে
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা আহ্বানকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দ্ব চরম আকার ধারন করেছে। চলমান দ্বন্দ্বের বহি:প্রকাশ ঘটল কার্যকরী কমিটির বহুল প্রত্যাশিত সভা আহ্বান করার মধ্য দিয়ে। প্রকাশ্য দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। সভাপতি গ্রুপ আর সাধারণ সম্পাদক গ্রুপ এখন মুখোমুখি। অঙ্গ ও সহযোগি সংগঠনগুলোও দ্বিধারায় যুক্ত হয়েছে। সাধারণ আওয়ামীলীগ নেতা-কর্মীরা এতে ক্ষুব্ধ হয়ে ওঠেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকের এ দ্বন্দ্ব শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে আরেকটি ধারার জন্ম দিতে পারে বলে বলে ত্যাগী নেতা-কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন।
আগামী ৬ ডিসেম্বর রোববার কার্যকরী কমিটির সভা হবার কথা জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে। সভা সম্পর্কে সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, সভাপতির অনুমতি নিয়েই নোটিশ বিতরণ করেছি। অপরদিকে, ওই সভার সাথে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
এনিয়ে পরস্পরবিরোধী প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করা হয় সংবাদ পত্রে। এত সাধারণ সদস্যরা বিভ্রান্ত। রোববারের সভা নিয়ে সাধারণ সম্পাদক সমর্থকরা ৩০ নভেম্বর রাতে এক সভায় মিলিত হন। সে সময় সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সকলকে অবহিত করেন যে, সভাপতির টেক্সট মেসেজ পেয়েই তিনি কার্যকরী কমিটির সভা ডেকেছেন। প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের বেশ কয়েকদিন পর কেন তিনি তা অস্বীকার করছেন তা বোধগম্য নয়। তিনি বলেন, নানাবিধ কারণে এ সভার প্রয়োজন রয়েছে। অনেকের মধ্যে নানা প্রশ্ন রয়েছে, তা দূর করতে খোলামেলা আলোচনার প্রয়োজন।
সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রেস বিজ্ঞপ্তি
রোববারের কার্যকরী কমিটির সভা সম্পর্কে অবহিত নই : ড. সিদ্দিক
নিউইয়র্ক: আগামী ৬ ডিসেম্বর রোববার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কার্যকরী কমিটির যে সভা আহ্বান করা হয়েছে সে সম্পর্কে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান কিছু জানেন না।
এক বিজ্ঞপ্তিতে ড. রহমান বলেছেন, আগামী ৬ ডিসেম্বর পালকি পার্টি সেন্টারে আহূত কার্যকরী কমিটির সভার ব্যাপারে অনেকে জানতে চেয়েছেন। এ বিষয়ে সকল কার্যকরী সদস্যের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, উক্ত সভার ব্যাপারে আমি অবহিত নই এবং এর সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।
পক্ষান্তরে তিনি আসন্ন বিজয় দিবসকে যথাযথ মর্যাদায় পালনের জন্য সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন। বিজয় দিবসের তারিখ ও স্থান পরে জানানো হবে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির পূর্ব নির্ধারিত সভা রোববার অনুষ্ঠিত হবে : সাজ্জাদ
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির পূর্ব নির্ধারিত সভা রোববারেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। এক বিবৃতিতে জানান হয়, পত্রিকায় প্রকাশিত সিদ্দিকুর রহমানের কার্যকরী কমিটির সভা সংক্রান্ত বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। এখানে সকলের অবগতির জন্য উল্লেখ করতে হয় যে, কার্যকরী কমিটির সদস্যদের দীর্ঘদিনের দাবিতে যথার্থ গুরুত্ব দিয়ে সভাপতির সাথে সাংগঠনিকভাবে আলাপ-আলোচনা সাপেক্ষে সভাটির আয়োজন করা হয়েছে। এখানে অত্যন্ত পরিতাপের সাথে উল্লেখ করতে হয় যে, দলের মধ্যে ঘাপটি মেরে থাকা একটি কুচক্রী মহলের যোগসূত্রে সভাপতি এই ধরনের একটি বানোয়াট এবং অগ্রহণযোগ্য বক্তব্য দিয়ে কার্যকরী কমিটি সভাটি নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে সবাইকে অবগত করতে চাই যে, কার্যকরী কমিটির পূর্ব নির্ধারিত সভাটি যথারীতি আগামী ৬ ডিসেম্বর রোববার বিকাল ৩টার সময় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে। উক্ত কার্যকরী কমিটির সম্মানিত সদস্যদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
উল্লেখ্য যে, কার্যকরী কমিটির বৈঠকের আয়োজন এর আগেও করা হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!