কার্যকর সন্ত্রাস দমনের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও সময়োপযোগী পদক্ষেপ- জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত ফাতিমা
ইউএসএনিউজঅনলাইন.কম : “প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্প, অটল প্রতিশ্রুতি ও সময়োপযোগী পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার সামাজিক আন্দোলন শুরু করতে আমাদেরকে সাহায্য করেছে” -৪ নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রেজুলেশন ১৩৭৩ এর ২০ বছর পূর্তি এবং নিরাপত্তা পরিষদ সন্ত্রাস দমন কমিটির প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত বিশেষ সভায় বক্তব্যকালে একথা বলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। যুক্তরাষ্ট্রে ৯/১১ এর সন্ত্রাসী হামলাসহ বিশ্বব্যাপী সকল সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে বাংলাদেশের একাত্ত্বতা প্রকাশের কথাও প্রদত্ত বক্তব্যে উল্লেখ করেন তিনি।
সন্ত্রাসবাদ এবং এর যে কোনো ধরণ বা রূপের প্রতি বাংলাদেশের জিরো টলারেন্স নীতির পুনরুল্লেখ করে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদ দমনে গৃহীত সকল আন্তর্জাতিক প্রচেষ্টার সাথে যুক্ত। সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা, সন্ত্রাসবাদে অর্থায়নসহ এধরণের যেকোনো হুমকি দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যে সকল আইন প্রণয়ন এবং নীতিগত পদক্ষেপ গ্রহণ করেছেন তা তুলে ধরেন রাষ্ট্রদূত ফাতিমা।
রেজুলেশন ১৩৭৩ এর কার্যকর বাস্তবায়নে রাষ্ট্রদূত ফাতিমা সক্ষমতার ঘাটতি, সকল স্তরে কার্যকর আন্ত:সীমান্ত সহযোগিতা, দেশগুলোর মধ্যে অপারেশনাল তথ্যের নির্বিঘ্ন আদান-প্রদান এবং সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার মূল কারণগুলি মোকাবিলা করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সদস্য দেশগুলোর মধ্যে জোরালো সহযোগিতার আহ্বান জানান।
সন্ত্রাসবাদ মোকাবিলার সকল আন্তর্জাতিক প্রচেষ্টায় একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে থাকার জন্য বাংলাদেশের যে অবিচল অঙ্গীকার রয়েছে তা পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত ফাতিমা।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি