Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

কাশিতে ফুসফুস ক্যান্সারের ঝুঁকি

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: July 8, 2013 | 9:50 PM

তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশিতে ভোগা রোগীদের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত বলে পরামর্শ দিয়েছে একটি ফুসফুস ক্যান্সার সচেতনতা গ্রুপ। ব্রিটেনে প্রতি বছর ২৮ হাজার মানুষ ক্যান্সারে মারা যায়। দেখা গেছে, এসব ভুক্তভোগী সময় মতো চিকিত্সকের পরামর্শ নেন না। ক্যান্সারের কাছে হেরে যাওয়ার এটি একটি বড় কারণ বলে বিবিসির এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। ফুসফুস ক্যান্সারের বড় একটি লক্ষণ হলো অব্যাহত কাশি। তবে কাশি হলেই যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে ব্যাপারটি ঠিক সেরকমও নয়। ক্যান্সারের বিষয়ে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে ‘ফুসফুস ক্যান্সার ক্যাম্পেইন’ পঞ্চাশোর্ধ্বের মানুষদের তাদের প্রচারণার টার্গেট হিসেবে নিয়েছে। কারণ, এদেরই এ ধরনের রোগে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারা ফুসফুস ক্যান্সারের আরও কিছু লক্ষণের কথা বলেছে। সেগুলোর মধ্যে রয়েছে, যে কাশি দিনে দিনে অবনতির দিকে যায়, ঘন ঘন বুকে ব্যথা ওঠা, কাশির সঙ্গে রক্ত বের হওয়া, শ্বাসকষ্ট, হঠাত্ হঠাত্ ক্লান্তি অনুভব করা, কোনো বিশেষ কারণ ছাড়াই ওজন কমতে থাকা, মাঝে মাঝে বুকে অথবা কাঁধে ব্যথা অনুভব করা। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্ট বলেন, ব্রিটেনে প্রতিবছর যত মানুষ ক্যান্সারে মারা যায় তার অধিকাংশই ফুসফুস ক্যান্সারের কারণে। কিন্তু এই ফুসফুস ক্যান্সারের লক্ষণ সম্পর্কে অনেক মানুষই যথাযথভাবে কিছু জানে না। সূত্র : বিডিনিউজ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV